বুধবার, ১০ জুন ২০২৬

শেয়ার বিক্রির চেয়ে কেনার চাপ বেশি

চট্টগ্রাম নিউজ ডটকম

আধা ঘণ্টায় লেনদেন দেড়শ কোটি টাকা সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের তৃতীয় কর্মদিবসে মঙ্গলবার (২৯ মার্চ) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। শেয়ার বিক্রির চেয়ে কেনার চাপ বেশি থাকায় প্রথম আধা ঘণ্টায় সূচক ও লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

এ সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ১০ পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় দেড়শ কোটি টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে ডিএসইতে ৩৭২টি প্রতিষ্ঠানের মোট ৩ কোটি ৫১ লাখ ২৮ হাজার টাকার ২৭৫টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৭ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৭৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ১৩৪ কোটি ৮৩ লাখ ৫১ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৭৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৪ কোটি ৬ লাখ ৪৫ হাজার ৩১৬ টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ৩৩টির। অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

আইসিবির মুনাফা কমলেও, ২% নগদ লভ্যাংশ দিয়ে শেয়ারহোল্ডারদের চমক

অর্থবছরের শেষ দিকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য...

রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

দেশে রিজার্ভ বাড়ছে, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশীয় শিল্পের বিকাশে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।...

মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার কিনতে ৩ মাস সময় পেলো মেহমুদ ইক্যুইট

দেশের পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চার পরিচালকের শেয়ার স্থানান্তরের জন্য তিন মাস সময় পেয়েছে মেহমুদ ইক্যুইটিজ লিমিটেড। কয়েকটি সমস্যার কারণে...

অর্থবছরের তিনমাসে বাণিজ্য ঘাটতি ৭৫৪ কোটি ডলার

আমদানির চেয়ে রপ্তানি আয় কম হওয়ায় অর্থবছরের শুরু থেকে টানা তিন মাস বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা দেয়। চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম তিন (জুলাই-আগস্ট-সেপ্টেম্বর)...