শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

৩৬ বছর পর বিশ্বকাপের মূলমঞ্চে কানাডা

স্পোর্টস ডেস্ক

টরেন্টোর বিএমও স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের বাছাইপর্বে জ্যামাইকার মুখোমুখি হয়েছিল কানাডা। ড্র করলেই দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ ফুটবলের মঞ্চে পা রাখবে কানাডা। আর এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করেনি কানাডা। জ্যামাইকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা করে নিয়েছে তারা।

১৯৮৬ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল কানাডা। সেবার গ্রুপ পর্বে একটি ম্যাচও জিততে না পারার ব্যর্থতার গ্লানি নিয়ে মাঠ ছেড়েছিল তারা। এরপর আরেকটি বিশ্বকাপ খেলতে তাদের অপেক্ষা ৩৬ বছরের।

কনকাকাফ অঞ্চলে বরাবরই শক্তিশালী দল হিসেবে পরিচিত যুক্তরাষ্ট আর মেক্সিকো। তাদেরকে পিছনে ফেলে এক ম্যাচ বাকি থাকতেই কনকাকাফ অঞ্চলের প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে কানাডা।

কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছিল কানাডা। সেখান থেকেই বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা। দ্বিতীয় এবং তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করার লড়াইয়ে এখনও টিকে আছে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো।

কনকাকাফ অঞ্চল থেকে তিনটি দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পায়। পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা দলটিকে প্লে-অফ খেলতে হবে ওশেনিয়া অঞ্চলের দলের সাথে।

দীর্ঘ ৩৬ বছর পর কানাডাকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার পর বেশ উচ্ছ্বসিত কোচ জন হার্ডম্যান। তিনি বলেন, ‘আমার ধারণা, এই দেশ আমাদের ওপর বিশ্বাস রাখতে পারেনি, কারণ বিশ্বাস রাখার মতো কিছু আমরা তাদের দিতে পারিনি। এখন তারা বিশ্বাস করবে। এখন সময়, সবাই মিলে ফুটবলের পেছনে একত্র হওয়ার, কারণ আমরা পরাশক্তি হতে পারি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

আরও পড়ুন

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। ইনডোরের অনেক গুলো ইভেন্ট আয়োজন করা হয় একমাত্র এই জিমনেসিয়ামে। কিন্তু নানা করাণে...

ঢাকায় স্বাধীনতা মাস্টার্স টি-২০ ক্রিকেটে চিটাগং মাস্টার্স চ্যাম্পিয়ন

আর ২৩ স্পোর্টস এন্ড কমিউনিকেশন আয়োজিত স্বাধীনতা মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চিটাগং মাস্টার্স।গতকাল শনিবার অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে চিটাগং মাস্টার্স ৮৩ রানে লিজেন্ড...

মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট হান্ট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব।আজ শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মোহরা...

চট্টগ্রামের গালিব সঙ্গী জয়কে নিয়ে দেশকে জেতালো স্বর্ণ

পাকিস্তানের ইসলামাবাদে চলছে দক্ষিন এশিয়ান রিজিয়নাল জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট। যেখানে অনূর্ধ্ব-২৩ বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশ দলের গালিব এবং জয় জুটি। ফাইনালে তারা হারিয়েছে নেপালের...