রবিবার, ২৮ জুন ২০২৬

সোমবার সংসদে উঠছে গণমাধ্যমকর্মী বিল

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ১৭তম অধিবেশন বসছে সোমবার।

এবারের অধিবেশনের প্রথম দিনেই চাকরির শর্তাবলী সম্পর্কিত গণমাধ্যমকর্মী বিল উঠছে। গত ৯ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে। তবে এতে বেশ কয়েকটি আইন পাস হতে পারে।

জানা গেছে, সংসদে পাস ও পেশের জন্য সংসদ সচিবালয়ের আইন শাখায় ১৫টি বিল জমা পড়েছে। এর মধ্যে পাঁচটি বিল কমিটিতে পরীক্ষাধীন, ছয়টি পাসের অপেক্ষায় এবং চারটি উপস্থাপনের অপেক্ষায় রয়েছে।

সংসদে পাসের অপেক্ষায় থাকা বিলগুলো হলো, মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১, বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল ২০২১, বাংলাদেশ পেটেন্ট বিল, ২০২১ সরকারি ঋণ বিল ২০২১, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১ ও বয়লার বিল ২০২১।

সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন থাকা বিলগুলো হলো, বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল বিল ২০২১, বাংলাদেশ পর্যটন করপোরেশন (অ্যামেন্ডমেট) বিল ২০২২, বাণিজ্য সংগঠন বিল ২০২২, জেলা পরিষদ (সংশোধন) বিল ২০২২ ও স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল ২০২২।

সংসদে উপস্থাপনের জন্য সংসদ সচিবালয়ে যেসব বিল জমা পড়েছে সেগুলো হলো, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বিল ২০২২, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস বিল ২০২২, বৈষম্য বিরোধী আইন ২০২২ ও গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) বিল ২০২২।

সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম এবং বছরের প্রথম অর্থাৎ শীতকালীন অধিবেশন শেষ হয়।

সোমবার থেকে শুরু হওয়া এ বছরের দ্বিতীয় অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সভা সমাবেশ। সংসদ অধিবেশনে অংশগ্রহণের জন্য সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের করোনা পরীক্ষারও ব্যবস্থা নেয়া হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের পর এবারই প্রথম গণমাধ্যমকর্মীদের সরাসরি সংসদ অধিবেশনে সংবাদ সংগ্রহ করার সুযোগ দেয়া হচ্ছে।

বিকেল ৫টায় প্রথম দিনের অধিবেশন শুরু হলে স্পিকার সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোক-প্রস্তাব গ্রহণ করা হবে। পরে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। সোমবার অর্থ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রশ্নোত্তর রয়েছে। এরপর জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণে (বিধি-৭১) এর আওতায় প্রাপ্ত নোটিশ নিষ্পত্তি হবে।

সোমবার অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ২০২০-২১ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব ও আর্থিক বিবরণী উপস্থাপন করবেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থাপন করবেন বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২০-২১, বাজেট ২০২১-২১ : দ্বিতীয় প্রান্তিক (জুলাই-ডিসেম্বর) পর্যন্ত বাস্তবায়ন, আয়-ব্যয়ের গতিধারা ও সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান রাশেদ খান মেনন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট উপস্থাপন করবেন। এছাড়া বৈঠকে বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল ও বাণিজ্য সংগঠন বিলের রিপোর্ট উপস্থাপন করা হবে।

এছাড়া প্রথম দিনের বৈঠকে গণমাধ্যম মালিক ও গণমাধ্যমকর্মীদের সম্পর্ক ও তাদের মধ্যকার বিরোধ উপস্থাপন ও নিষ্পত্তি, নিম্নতম বেতন হার নির্ধারণ, কল্যাণ ও চাকরির শর্ত ও কর্মপরিবেশসহ গণমাধ্যমকর্মীদের আইনি সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আনা গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল ২০২২ উপস্থাপন করা হবে।

উপস্থাপন করা হবে পেমেন্ট অ্যান্ড সেলেটমেন্ট সিস্টেমস বিল ২০২২।

গণমাধ্যমকর্মী, গণমাধ্যমকর্মী

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে দুই রাজমিস্ত্রী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নোহা গাড়ি ও মোটরসাইকেলের...

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড মেসির

প্রথম দুই ম্যাচে টানা জিতে নক আউট পর্ব নিশ্চিত...

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

আরও পড়ুন

চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে দুই রাজমিস্ত্রী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নোহা গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে...

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড মেসির

প্রথম দুই ম্যাচে টানা জিতে নক আউট পর্ব নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা। নক আউটে প্রতিপক্ষ কে সেটাও নির্ধারিত হয়ে গিয়েছে।কাজেই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ ঘটনায় আরও...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর...