শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বিশ্বে করোনায় মৃত্যু ৪ হাজার ৬২৮ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ১৫ লাখ ৯২ হাজার ৮০০ জন রোগী। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭ কোটি ৯৬ লাখ ১৩ হাজার ৫৮৮ জনে দাঁড়িয়েছে। 

এ ছাড়া একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৩৭ হাজার ৮৫২ জন। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ কোটি ৪১ লাখ ৭২ হাজার ৯৩৬ জনে।

গেল ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ৪ হাজার ৬২৮ জনের। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৪২ হাজার ৪৩৬ জনে।

রোববার (২৭ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

শনিবার (২৬ মার্চ) ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, করোনায় মৃত্যু হয় ৪ হাজার ৫৬৬ জনের।

এ ছাড়া নতুন করে আরও ১৫ লাখ ৮৭ হাজার ৭৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৮২০ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় শনাক্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে জার্মানি, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। জার্মানিতে নতুন করে ২ লাখ ৭৬ হাজার ৭৪৬ জন শনাক্তের পাশাপাশি ৩০০ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৩ লাখ ৩৯ হাজার ৩৯৬ জন শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ৩৯২ জনের। এছাড়া ভিয়েতনামে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৯ হাজার ৬৬৬ জন শনাক্তসহ মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে মাত্র ৫১ জনের।

যুক্তরাষ্ট্রে নতুন করে ৬৯৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শনাক্ত হয়েছে ৩২ হাজার ৪৬৩ জন। এ নিয়ে দেশটিতের মোট শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ কোটি ১৬ লাখ ১ হাজার ৪২৬ এবং ১০ লাখ ৩ হাজার ২০৪ জনে।

এছাড়াও মৃত্যুর দিক দিয়ে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে- ব্রাজিল, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, জাপান, ইন্দোনেশিয়া, পোল্যান্ড এবং মেক্সিকো।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...