শনিবার, ৩০ মে ২০২৬

কাদের মির্জার ৮ অনুসারী গুলিবিদ্ধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার আট অনুসারীর ওপর গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার খালেক মেম্বার ও হেলাল মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- খালেক মেম্বারের ছেলে বাহার (৩০), হেলাল মেম্বারের ছেলে রুবেল (২৫), সিরাজ মিয়ার ছেলে সবুজ (৩৫), জামাল উদ্দিনের ছেলে ইউসুফ (২৮), বেলাল হোসেনের ছেলে ফিরোজ (২৩), জামাল উদ্দিনের ছেলে ইলিয়াছ (২৮), নুর মিয়ার ছেলে হেলাল মেম্বার (৪০) ও জইদর মিয়ার ছেলে সাদ্দাম (৩০)।

কাদের মির্জার অনুসারী চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল গনি জানান, চরএলাহীর চেয়ারম্যান আবদুর রাজ্জাকের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী রাতের অন্ধকারে তাদের (গনি) খালেক মেম্বারের বাড়ি এবং পার্শ্ববর্তী হেলাল মেম্বারের বাড়িতে হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীদের নির্বিচারে গুলির শব্দে ঘুমন্ত নারী-পুরুষ ও শিশুরা দিগ্বিদিক ছুটোছুটি করে পালাতে থাকে। এ সময় গুলিতে তাদের অন্তত আটজন মারাত্মক আহত হয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে ফেসবুক সংক্রান্ত বিষয় নিয়ে...

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রী...

শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর কবরে...

ঈদুল আজহার ছুটিতে পর্যটকে মুখর আলীকদম

ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে বান্দরবানের আলীকদমে পর্যটকদের...

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে...

আরও পড়ুন

চট্টগ্রামের ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে ফেসবুক সংক্রান্ত বিষয় নিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই মুহাম্মদ জয়নাল (৩৮) নিহত হয়েছে।শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার...

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ...

ঈদুল আজহার ছুটিতে পর্যটকে মুখর আলীকদম

ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে বান্দরবানের আলীকদমে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পাহাড়,...

বাঁশখালীর ছনুয়া‌তে লবণ মাঠের গর্তে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রা‌মের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে লবণ মাঠের গর্তে ডুবে আদিলুর রহমান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৯ মে) বিকা‌লে এ ঘটনা ঘটে। নিহত আদিলুর...