চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পৌরসভাস্থ ফুলতল চত্বরে টেম্পু উল্টে ৫ জন আহত হয়েছে।
২৬ মার্চ (শনিবার) আনুমানিক ১২ টায় একটি বাইকের সাথে সংঘর্ষে টেম্পুটি উল্টে যায়।
এলাকাবাসীর সহযোগিতায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বাইকটির তেমন কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় গাড়িটি অতি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায় এবং তাদের ধরা সম্ভব হয়নি বলে জানা যায়।
আহতরা হলেন, মো আব্দুল সাত্তার (২৯), আব্দুল জলিল(৭০), মো নুর হোসেন (৩২), মো হেলাল (৩২), মো কালা মিয়া(৪৮) আহত হয়েছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় সেন।
এতে গুরুতর হওয়ায় আব্দুল সাত্তার (২৯)’কে চমেক রেফার করা হয়েছে বলে জানান তিনি।
