শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

হামজু মিয়ার বলিখেলায় যুগ্ম চ্যাম্পিয়ন কুমিল্লার এহসান ও রাঙ্গুনিয়ার ইলিয়াস বলি

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে হামজু মিয়ার বলিখেলা ও কবি গানের আসর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাট এলাকার শাকির শাহ চত্বরে এ বলিখেলা অনুষ্ঠিত হয়েছে।

বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার অন্তত ৪০ জন বলি এ বলিখেলায় অংশ নিয়েছেন৷ চূড়ান্ত খেলায় অংশ নিয়েছেন কুমিল্লার এহসান ও রাঙ্গুনিয়ার ইলিয়াস বলি।

এঁরা দুইজনেই প্রায় দীর্ঘ এক ঘন্টা যাবৎ পরষ্পরকে পরাজিত করার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। পরে দুজনকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করলেন এ বলিখেলার পরিচালকবৃন্দ।

ঐতিহ্যবাহী হামজু মিয়া বলিখেলা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় সভাপতিত্ব করেন দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার।

উদ্বোধক ছিলেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, ইডেন ইংলিশ স্কুলের অধ্যক্ষ মাহনুর তাসনিম, উপজেলা আওয়ামীলীগ নেতা আরিফুল ইসলাম চৌধুরী, খোরশেদ আলম মাস্টার, শামসুদ্দোহা সিকদার আরজু, ফারুক আহমেদ তালুকদার, কাউছার নূর লিটন, এডভোকেট নিখিল কুমার নাথ, জামাল উদ্দিন, জসিম উদ্দিন তালুকদার, মো. মুছা মাস্টার, সাঈদ মাহমুদ রণি, ফজলুল ইসলাম সেলিম, রাসেল রাসু, মো. আলী শাহ প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৮৬ সাল থেকে শুরু হওয়া এই বলিখেলার ২৬তম আসরে রাঙ্গুনিয়া ও আশেপাশের এলাকার হাজার-হাজার দর্শকের সমাগম হয়। এছাড়াও রাতে জমজমাট কবি গানের আসরও অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...