শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে ফুটবল কন্যা আনাই মারমা ও আনুচিং মারমাকে সংবর্ধনা

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের পাহাড়ের দুই কন্যা আনাই মারমা ও আনুচিং মারমাকে সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ।  

বৃহস্পতিবার ( ২৪ মার্চ ) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে ফুটবল কন্যাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট হাতে তোলেদেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু অনুষ্ঠানে বলেন, আনাই, আনুচিং ও মনিকা পাহাড়ের গর্ব, এদেশের সম্পদ। জেলা পরিষদ সব সময় ফুটবল কন্যাদের পাশে আছে এবং থাকবে সহায়তা করবে।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান তাদের আর্থিক স্বচ্ছলতার পথ সুগম করতে পরিবারের খরচের জন্য প্রতিমাসে ১০ হাজার টাকা ও পরিবারের এক সদস্যকে চাকরী দেওয়া থেকে শুরু করে যমজ বোন আনাই মগিনী ও আনুচিং মগিনী বাড়িতে যাওয়ার পথে তাদের নামে একটি পাকা ব্রীজ করে দেওয়ার ঘোষনাও দেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যন মংসুইপ্রু চৌধুরী অপু। আর সে ব্রীজের নাম হবে আনাই, আনুচিং এর নামে।

এসময় পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া বিভাগের আহবায়ক মেমং মারমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, পরিষদের সদস্য শাহিনা আক্তার, মূখ্য নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূইঞা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো.আলাউদ্দিন চৌধুরী, আঞ্চলিক পরিষদেরর সদস্য রক্ত উৎপল ত্রিপুরা এতে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...