রবিবার, ১০ মে ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই রাখাইন নাগরিক আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে মিয়ানমারের দুই রাখাইন নাগরিককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ (এপিবিএন) এর সদস্যরা।

এসময় তাদের ব্যবহৃত মিয়ানমারে একটি বাইকও জব্দ করা হয়েছে।

বুধবার রাত ৯ টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট সেন্টারের পশ্চিমে ক্যাম্পের একটি দোকান থেকে তাদের আটক করা হয়েছে বলে জানান আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক পিপিএম।

তিনি জানান, আমরা সন্দেহজনক মিয়ানমারের দুই জন রাখাইনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটককৃতরা হচ্ছেন, মিয়ানমারে আকিয়াবের বাসিন্দা সিন গোয়া শো অন (২১) ও কিন লং শো (২৭)।

স্থানীয় রোহিঙ্গারা জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাইক্ষ্যংছড়ি শুন্য রেখা এলাকা দিয়ে হাফ পেন্ট-থ্রি শার্ট পরনে মিয়ানমার দুই জন নাগরিক বাইক নিয়ে এসে বুধবার রাতে উখিয়া কুতুপালং ক্যাম্পের স্থানীয় দোকানদার সৈয়দ আলমের দোকানে কেনাকাটা করে। এসময় তাদের আচরন সন্দেহজনক হলে তারা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাদের আটক করেন।

তাদের ধারণা, দুই রাখাইন নাগরিক মিয়ানমারের কোনো বাহিনীর সদস্য হতে পারে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ সনজুর মোরশেদ বলেন, ‘মিয়ানমারের দুইজন মগকে আটকের বিষয়ে শুনেছি। তবে এখনো তাদের থানায় সোর্পদ করেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে

চাঁটগিয়া সাংস্কৃতিক মেলার ২০ আসরে সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন...

চাক্তাইয়ে জিরার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বিক্রি, নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও...

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার...

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র...

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

আরও পড়ুন

কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে

চাঁটগিয়া সাংস্কৃতিক মেলার ২০ আসরে সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কর্ণফুলী চরপাথরঘাটা বড় সাম্পান সমিতি সমিতির মোজাম্মল মাঝি।  দ্বিতীয় হয়েছেন শিকল বাহার ওহিদিয়া কাশেম মাঝি৷...

চাক্তাইয়ে জিরার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বিক্রি, নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে চট্টগ্রাম নগরীর মধ্যম চাক্তাই এলাকায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম...

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।রবিবার...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার তিন গুণেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন।শুধুমাত্র হামের উপসর্গ নিয়েই...