শনিবার, ৯ মে ২০২৬

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কল্পনা বাস্তবায়ন করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা ইতিহাসকে ধামাচাপা দিতে চায়। ইতিহাসকে যারা বিকৃতি করতে চায়, তারা কখনও ক্ষমা পাবে না। ইতিহাস তাদেরও ক্ষমা করবে না।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনোদিন হৃদয় থেকে মোছা যাবে না। তাকে খাটো করতে পারবে না। তাকে হৃদয়ে ধারণ করি, তার আদর্শ হৃদয়ে ধারণ করি বলেই আমরা এগিয়ে যাচ্ছি।

রোববার (২০ মার্চ) দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ২২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কল্পনা বাস্তবায়ন করছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে বলে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আজ এ সরকারের কারণে নতুন প্রজন্ম জেগে উঠেছে। তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানছে। বটম লেস বাস্কেট থেকে দেশকে সম্ভাবনাময় দেশে রূপান্তর করেছে শেখ হাসিনা। এটা শেখ হাসিনার দক্ষতারই প্রমাণ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সাংসদ এএইচএম ইব্রাহিম, পুলিশের চট্টগ্রাম রেঞ্চের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহিদুল ইসলামসহ রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-মাদরাসা ও কলেজের হাজারও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার। কারণ দেশের মানুষ আমাদের পক্ষে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে। নির্বাচনের...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...