সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে।
সীতাকুণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে উপজেলা প্রসাশনের উদ্যোগে সপ্তাহব্যাপি মুক্তির উৎসব ও সূবর্ণ জয়ন্তী মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুুুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যান ও বৈদেশিক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য স্থানীয় সাংসদ দিদারুল আলম। দিনব্যাপি অনুষ্ঠানে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা, শহীদ মিনারে জন্মদিন উপলক্ষে কেক কাঁটা, ছোটদের চিত্রাঙ্কণ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সপ্তাহব্যাপি মেলা উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম,মানিক লাল বড়ুয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন, ভুমি কর্মকর্তা আশরাফুল আলম সহ প্রমূখ। মেলায় সরকারি বেসরকরি মিলে সর্বমোট ৪২টি প্রতিষ্ঠান তাদের স্টল সাজিয়ে অংশগ্রহন করেন।
ফটিকছড়ি
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা শেষে শহীদ শফিকুন নুর মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনকর্ম শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এড. সালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল ইসলাম, ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর স্মরণে কেক কাটেন অতিথিবৃন্দ।এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা, সামাজিক প্রতিষ্ঠান দিন ব্যাপী কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করে।
আনোয়ারা
সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথক পৃথক পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন,আনোয়ারা থানা,উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল,আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী,আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো.রমজান আলী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক।
খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে খতমে কোরআন , দোয়া মাহফিল, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় ।
পরে সকাল ১০টায় নারকেলবাগান দলীয় কার্যালয় থেকে আনন্দ র্যালি বের করে টাউন হল এলাকায় চেতনা মঞ্চে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় । এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিসহ দলের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এর পর এক আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদীকা শাহিনা আক্তার। তাছাড়া সকাল থেকে টাউনহল এলাকায় চেতনা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল -কলেজে শিক্ষক ও শিক্ষার্থীরা।
চকরিয়া
চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ বছর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে সকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের সভাপতিত্বে উপজেলা হলরুম মোহনায় বঙ্গবন্ধুর শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চকরিয়া -পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী,সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তফিকুল ইসলাম, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছোট্টু, চকরিয়া উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জেসি চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, কক্সবাজার জেলা পরিষদের সদস্য লায়ন কমর উদ্দিন চৌধুরী ও কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হায়দার আলী প্রমুখ।
এর আগে শিশুদেরকে নিয়ে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের শুভ সূচনা করা হয়।
প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব জাফর আলম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে বাংলাদেশ। তিনি বাংলাদেশের জন্য তার সবকিছু ত্যাগ করে।তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি স্বনির্ভর দেশ হিসেবে পরিচয় করে দেন।তার অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না।
বান্দরবান
বৃহস্পতিবার বিকাল ৪টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ, জামছড়ি ইউনিয়ন শাখাসহ সর্বস্তরের নেতাকর্মী বৃন্দ।
বাঁশখালী
বাঁশখালীতে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী আরও উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক, প্রাণিসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন,বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাস সহ বাঁশখালী উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, আজকে আমরা এমন একটি দিন পেয়েছি যিনি জন্ম না হলে বাংলা এবং বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড আমরা পাইতাম না। মানুষের ন্যায অধিকার নিশ্চিত হত না।
রাঙামাটি
রাঙামাটি সদর উপজেলাধীন ২নং মগবান ইউনিয়নের যগোনা ছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় চিরন বিকাশ দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগবান ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বিনিময় চাকমা,মগবান ইউ,পি,১নং ওর্য়াড সদস্য, সবিনয় চাকমা,১১৫ নং মগবান মৌজার কারবারী রিটন চাকমা,বিদ্যালয়ের সহসভাপতি কমিটির গন্যমান্য কার্যকরী কমিটির সিনিয়র সদস্য সহ বিভিন্ন সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র ছাত্রী অভিভাবক,ছাত্র ছাত্রীদের নিয়ে কেক কেটে দিবসের সূচনা করা হয় ।
রামগড় (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির রামগড়ে নানা কর্মসূচিতে মধ্য দিয়ে পালিত হয়েছে দিনটি । বৃহস্পতিবার (১৭ মার্চ ) সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,আনুষ্ঠানিকভাবে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রামগড় উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন,মুক্তিযোদ্ধা সংসদ,রামগড় থানা, রামগড় পৌরসভা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,মহিলা ক্লাব,রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক দল,সেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পরে রামগড় গান মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন , রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান অন্যান্যের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সামছুজ্জামান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদুজ্জামান ভুইয়া বক্তব্য রাখেন। এসময় অতিথিরা সরকারের অগ্রাধিকার জনকল্যাণমুখী আশ্রয়ণ প্রকল্প২ এর অধীনে ১৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানের হাতে খাস জমি বন্দোবস্তের কবুলিয়ত দলিল হস্তান্তর এবং রামগড় উপজেলা যুবউন্নয়ন কার্যালয়ের উদ্যোগে যুবঋণ বিতরণ করেন।
এসময় রামগড় উপজেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ,জনপ্রতিনিধি, রামগড় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থী,সাংবাদিক এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পতাকা উত্তোলন, কেক কাটা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়েছে।এতে অংশ নেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন,সহ- সভাপতি সাংবাদিক ফয়েজ আহমেদ মিলন,সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর,রামগড় পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল আলম কামাল, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের,রামগড় ইউপি চেয়ারম্যান মোঃ শাহআলম মজুমদার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম,পৌরসভার প্যানেল মেয়র ১ ও কাউন্সিলর মোঃ শামিম ,জসীম উদ্দিন,যুবলীগ নেতা লিটন দাশ,সুমন বড়ুয়া,নাছির উদ্দীনসহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
হাটহাজারী
হাটহাজারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহন করেন। কর্মসূচির মধ্যে ছিল ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুকে নিয়ে গান ও নৃত্য প্রতিযোগীতা। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন, হাতের লেখা প্রতিযোগীতা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, পায়রা, বেলুন, উড়িয়ে এবং কেক কেটে আড়ম্বরের সাথে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন। আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মিলাদ মাহফিল দোয়া / প্রার্থনা অনুষ্ঠান। ফরহাদাবাদ শিশু পরিবার ও শেখ রাসেল শিশু প্রশিক্ষন কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন। জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ সম্পর্কিত ডকুমেন্টারী প্রদর্শন ও আতশবাজি উৎসব। উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। সভায় বঙ্গবন্ধুর জীবন ও শিশু দিবসের উপর গুরুত্ব আরোপ করে স্বগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ওসি মোঃ রফিকুল ইসলাম।
সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতদিন ব্যপী মুক্তির উৎসব ও সূবর্ণজয়ন্তী মেলার আয়োজন করা হয়েছে। এদিকে দিবসটি উপলক্ষে এক হতদরিদ্র বয়স্ক ব্যক্তিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মা, শিশু, বয়োজ্যেষ্ঠ নাগরিক সবাইকে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়।
এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে ইনডোরের শিশু কর্ণারে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্তের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে জীবনাদর্শ ও স্বাস্থ্য সেবার উন্নয়নে বঙ্গবন্ধুর বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও হাসপাতালে ভর্তি সকল রোগীদের জন্য উন্নতমানের খাবার সরবরাহ করা হয়।
অন্যদিকে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে গর্ভবতী মা, শিশু, বয়োজ্যেষ্ঠ নাগরিক ও স্কুলগামী শিশুরা স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।
বিশেষ এই স্বাস্থ্য সেবা কার্যক্রমের পাশাপাশি জরুরি বিভাগের সেবাদান, অন্তঃবিভাগের সেবাদান ও টিকাদান কার্যক্রম সহ সকল কার্যক্রম সরকারি নির্দেশনা মোতাবেক চালু রাখা হয়। এদিকে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মুক্তির উৎসব ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তি মেলায় স্বাস্থ্য বিভাগের স্টলে আগত সকলকে ইউনিক ডায়াগনষ্টিকের ব্যবস্থাপনায় ফ্রি ব্লাড গ্রুপিং,উচ্চ রক্তচাপ পরিমাপ,ডায়াবেটিস নির্ণয় করা হয়।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ্’র সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত তার স্বাগত বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের সমগ্র বাঙালি জাতির পথপ্রদর্শক। বাঙালি জাতিকে নিয়ে পাকিস্তানি জান্তা শক্তির সাথে যুদ্ধ জয় করেই তিনি শিখিয়েছেন কিভাবে সীমিত সামর্থ্য সত্ত্বেও শুধু ইচ্ছাশক্তির জোরেই কিভাবে সব জয় করা যায়। মানুষের কল্যাণে কিভাবে কাজ করে মানুষ অমর হয়ে থাকতে পারে।
তিনি সকলকে বঙ্গবন্ধুর শিক্ষা ও আদর্শের নীতি চর্চার মাধ্যমে সুনাগরিক ও সুযোগ্য প্রজাতন্ত্রের কর্মী হওয়ার আহ্বান জানান।
