চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারীসহ চারজন গুরুতর আহত হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯ টার সময় হাটহাজারী -নাজিরহাট মহাসড়কের বোর্ডস্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে মৃত আবদুল সামাদের ছেলে মোঃ কামাল(৬০), ফতেয়াবাদ এলাকার ধীরেশ্বর ব্রক্ষচারীর পুত্র ধরিশ্বর ব্রক্ষচারী( ২৩), ভুজপুর এলাকার মঞ্জুরুল হকের পুত্র, তৌহিদ (২৮) একই এলাকার তৌহিদের স্ত্রী পপি (১৮)।
স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বুধবার সাড়ে ৯ টার সময় মহাসড়কের চারিয়া বোর্ডস্কুল সংলগ্ন মোটরসাইকেলের ধাক্কা লেগে পথচারীসহ চারজন আহত হয়। উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ প্রেরণ করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজিব বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চার ব্যক্তিকে আনা হয়।এদিকে আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
