হাটহাজারীতে নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।
বুধবার (১৬মার্চ) সকালে হাটহাজারী উপজেলা ও পৌরসভা ঠিকাদার সমিতির আয়োজনে উপজেলা পরিষদ সম্মুখে এই অবস্থান ধর্মঘট পালন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ এস এম সেলিমের সভাপতিত্বে তরিকুল কালাম তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সদস্য শফি উল্লাহ, সহ- সভাপতি আনোয়ার মেহেদী,সিনিয়র সদস্য জাফর মেম্বার, সাংগঠনিক সম্পাদক সেকান্দর তুহিন, সিনিয়র সদস্য তফাজ্জল হোসেন ফোরকান,জসিম উদ্দিন, লুৎফুর রহমান মিন্টু, জাহেদুল চৌধুরী,ইলিয়াস রায়হান,সাঃ সম্পাদক শহীদ হাসান মিলন, অর্থ সম্পাদক শাহাআলম ও মোঃ সেলিম প্রমূখ।
নিমার্ণ সামগ্রীর মূল্য বৃদ্ধি: সমন্বয় না করলে কাজ বন্ধের হুমকি
বক্তারা বলেন, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারনে ইতোমধ্যেই অনেক ছোট বড় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের গতি কমিয়ে দিয়েছেন। কাঁচামালের মূল্য বৃদ্ধির কারনে সামগ্রিকভাবে দেশের নির্মাণ শিল্পে ভাটা দেখা দিয়েছে। দাম বাড়ায় নির্মাণ খাত স্থবির হয়ে পড়ার আশঙ্কা করছেন ঠিকাদাররা।অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাওয়ায় রডের দাম গ্রাহকের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবার আশঙ্কা তৈরি হয়েছে।
বাঁশখালীতে আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতির অভিযোগ করায় হামলা : আহত ১২
