শুক্রবার, ৮ মে ২০২৬

খাগড়াছড়িতে য়ংড বৌদ্ধ বিহারের ১১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ফাল্গুনী পূর্ণিমা পালিত

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রাচীনতম য়ংড বৌদ্ধ বিহারের ১১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ফাল্গুনী পূর্ণিমা উদযাপন করা হয়। 

বুধবার ( ১৬ মার্চ ) সকাল সাতটার পর থেকে খাগড়াছড়ি সদর ও বিভিন্ন উপজেলা থেকে ভক্তরা দানীয় সামগ্রী নিয়ে য়ংড বৌদ্ধবিহারের আসতে শুরু করে।

সকালে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল সূত্র, ধর্মীয় পতাকা উত্তোলন, পুষ্পপুজা, বুদ্ধপুজা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, কল্পতরুদান, হাজার প্রদীপদান, বিভিন্ন বিহারের ভিক্ষু সংঘের ধর্ম দেশনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় হাজারো প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।

উদযাপন কমিটি জানান, প্রতি বছর ন্যায় ফাল্গুনী পূর্ণিমা ও য়ংড বৌদ্ধ বিহারের ১১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। এ উপলক্ষে চারদিন ব্যাপি ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত মহা পটঠান পাঠ উপসম্পদা অনুষ্ঠিত হয়।

ভক্ত দিবা চাকমা, অনুকা চাকমা ও কনিকা চাকমা জানান, ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহার জেলার মধ্যে এই বিহারটি জাগ্রত। এ বিহারে আসলে মন প্রাণ ভালো হয়ে যায়। আজ ৬৮ বছর ধরে এ বিহারের সকল ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করি। বুদ্ধ পুজা শেষ করে বিহার থেকে বের হলাম। সবার জন্য মঙ্গল কামনা করি। ফাল্গুনী পূর্ণিমায় ভক্ত বেশি হয় এ বিহারে।

মংশি মারমা বলেন, পরিবার নিয়ে ফাল্গুনী পুর্ণিমা ও য়ংড বৌদ্ধ বিহারের ১১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর ধর্মী অনুষ্ঠান অংগ্রহ করতে এসেছি। মোমবাতি প্রজ্বলন ও পঞ্চশীল গ্রহণ করলাম।

য়ংড বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ক্ষেমাসারা মহাস্থবির বলেন, বিহারের ১১৮তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী দুলর্ভ অভিধর্ম পটঠান পাঠ আজ শেষ হয়েছে। সকালে মঙ্গর প্রদীপ প্রজ্বলন ও কেক কেটে অনুষ্ঠাত শুরু হয়। দূর-দুরান্ত থেকে বিভিন্ন বিহার থেকে ভিক্ষুসংঘ বিহারে এসেছে। কয়েক জন ভিক্ষু ভক্তদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা দিবেন।

ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি চানুমং মারমা বলেন, প্রতি বছর ন্যায় এবছরও য়ংড বৌদ্ধ বিহারের ১১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ফাল্গুনী পূর্ণিমা উপযাপন করছি। ৭২ ঘন্টা ব্যাপী অভিধর্ম পটঠান পাঠ আজ সকাল ৯টায় শেষ হয়েছে। করোনা কালীন আমাদের দেশসহ সারা বিশ্বের মানুষের জীবনে শান্তি বয়ে আনুক এ কামনা করি। সকল ধর্ম পালন ও ধর্মীয় উপসনালয়গুলো উন্নয়ন এই সকল ক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করি।

তিনি বলেন, সুযোগ থাকলে বিভিন্ন দেশ থেকে পর্যন্ত ভক্তরা এ বিহারে আসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

চকরিয়ায়  ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত...

আরও পড়ুন

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে খালের ওপর লোহার ব্রিজ নির্মাণ করায় প্রবাসী মো মো. জাহাঙ্গীর আলম...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের ৬ষ্ঠ দিনে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। একই দিনে সিজেকেএস সুইমিং পুলে...