মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

‘বোয়ালখালীতে কচু নয় ভুট্টা চাষও হয়’

জয়নাল, বোয়ালখালী

সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. জুলফিকার আলী বলেছেন, চট্টগ্রামের বোয়ালখালীতে কচু নয় ভুট্টা চাষও হয়। কম খরচে ভুট্টা চাষ করে মানুষ ও গবাধিপশুর মান সম্পন্ন খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার পূর্ব আমুচিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, তেল উৎপাদনে আমরা বিদেশ নির্ভর হয়ে পড়েছি। এক সময় আমাদের দেশে সয়াবিনের ব্যবহার ছিলো না। সরিষা, সূর্যমুখীর আবাদ বাড়াতে পারলে তেলের বাজারে আমরা স্বনির্ভর হয়ে উঠতে পারবো। এর জন্য কৃষকরাই অগ্রণী ভূমিকা রাখতে পারেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. জাফর তালুকদার, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, কৃষক এসএম বাবর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফরিদুল আলম ও দুর্গাপদ দেব।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ বলেন, ২০২১-২২ অর্থ বছরে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী মনিটরিং করার জন্য কৃষিবিদ জুলফিকার আলী মহোদয় বোয়ালখালী আসেন। তিনি উপজেলার ভুট্টা ও সূর্যমুখী চাষ দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...