মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

উখিয়ায় স্বর্ণেরবার ও নগদ টাকাসহ রোহিঙ্গা নারী আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে ১টি স্বর্ণেরবার ও নগদ ৩৩ হাজার ১০ টাকাসহ আজিদা (২০)নামের এক রোহিঙ্গা নারীকে আটক করেছে।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে বালুখালী ৯ নম্বর ক্যাম্পের জি /২৯ ব্লকে অভিযান চালিয়ে ওই নারীর বসত ঘর থেকে তাকে করা হয়।

আটক রোহিঙ্গা ৯ নম্বর ক্যাম্পের জি /২৯ ব্লকের আরাফাতের স্ত্রী আজিদা (২০)।

৮এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কামরান হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার) এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নি:) মুহাম্মদ হাবিবুর রহমান এর নেতৃত্বে পুলিশ ফোর্সসহ মঙ্গলবার রাত আড়াইটার দিকে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-০৯ এর জি/২৯ ব্লকে নারী আজিদা (২০) এর বসতঘরে অভিযান পরিচালনা করে ১ (এক) টি স্বর্ণের বার (যাহার বার্মিজ নাম- আখিডিমি ও বাংলা নাম-বেটার স্বর্ণ, ক্যারেটঃ ২১ এবং ওজনঃ ১৪ ভরি ০৪ আনা) ও ৩৩,০১০ (তেত্রিশ হাজার দশ) টাকাসহ রোহিঙ্গা নারী আজিদা (২০),কে আটক করা হয়।এসময় তার স্বামী আরাফাত মাদকদ্রব্য সহ পালিয়ে যায় বলে জানা যায়। উক্ত স্বর্ণের বার কিভাবে বা কোথা থেকে তারা পেয়েছে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেনি।

প্রাথমিকভাবে জানা যায় মাদকদ্রব্য বিক্রির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে উক্ত স্বর্ণের বার কেনা হয়।

উদ্ধার স্বর্ণেরবার ও ৩৩,০১০ (তেত্রিশ হাজার দশ) টাকা যাহার আনুমানিক বিক্রয় মূল্য ১১,১১,৫০০ (এগারো লক্ষ এগারো হাজার পাঁচশত) টাকা।

জব্দ কৃত স্বর্ণ ও টাকা সহ আটককৃত রোহিঙ্গা নারীর বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...