শুক্রবার, ৮ মে ২০২৬

ভোজ্যতেল মজুতকারীদের বিরুদ্ধে টাস্কফোর্স হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

ভোজ্যতেল মজুতকারীদের প্রতিরোধে টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সয়াবিন তেলের দাম সহনীয় রাখতে চেষ্টা করছে সরকার।

নিত্যপণ্যের ওপর ভ্যাট-ট্যাক্স তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে বলেও জানান তিনি।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, পণ্য মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ওএমএসের কার্যক্রম বাড়ানো হবে।

এর আগে বিকেল ৪টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পুলিশ পরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রসঙ্গত, কয়েক দিন ধরে সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভে যখন ফুঁসছে ভোক্তারা। তখনি আবার দাম বাড়ার ফাঁদে পড়েছে ২৪ নিত্যপণ্য। রোজা আগমনের সঙ্গে নিত্যপণ্যের মূল্য আরেক দফা বাড়ায় ভোক্তাদের মধ্য ক্ষোভের পারদ যেন ঊর্ধ্বমুখী। দাম বাড়ার এ তথ্য প্রকাশ করেছে খোদ সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

চকরিয়ায়  ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত...

আরও পড়ুন

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে। সেই কাজটি আপনাদের ভূমিকার ওপরই অনেকখানি নির্ভর করে। দেশ ও জনগণের কল্যাণে...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৬ মে) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “দীর্ঘদিনের অবহেলিত সড়কগুলো দ্রুত সংস্কার ও মেরামতের আওতায় আনতে হবে।”...