পটিয়া ফাউন্ডেশনের উদ্যোগে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মার্চ মাসের ২২,২৩,২৪ তারিখ তিন দিন ব্যাপী পটিয়া উৎসব সফল করার লক্ষ্যে পটিয়া পৌরসভা ও উপজেলার জনপ্রতিনিধিদের সাথে পটিয়া পৌর সদরের হল টুডে কনভেনশন সেন্টারে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।
বুধবার (৯মার্চ) বিকালে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পটিয়া উৎসব কমিটির চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্টিত হয়।
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পটিয়া উৎসবকে সফল করার লক্ষ্যে বক্তব্য রাখেন পটিয়া পৌর সভার মেয়র আইয়ুব বাবুল, প্যানেল মেয়র ইঞ্জি. রুপক সেন, জিরি ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম, হাইদগাঁও ইউপি চেয়ারম্যান বিএম জসিম, কচুয়াই ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম,কোলাগাঁও ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী, কাউন্সিলর সরোয়ার কামাল রাজীব, ইউপি সদস্য শাহ আলম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার,পৌর কাউন্সিলরগণ।
বাংলার ইতিহাস,মুক্তিযুদ্ধের ইতিহাস,পটিয়ার ইতিহাস ঐতিহ্যকে দেশবাসীর সামনে তুলে ধরা,গুণীজন সংবর্ধনার উদ্যোগ নেয়ায় বক্তারা পটিয়া ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেন। বক্তারা সকলেই পটিয়া উৎসবকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
মত বিনিময় সভার প্রধান অতিথি সামশুল হক চৌধুরী বলেন, নতুন প্রজন্ম ও ভবিষ্যত প্রজন্মের জন্য সঠিক ইতিহাস তুলে ধরা হবে পটিয়া উৎসবে। তিনি বলেন , পটিয়ার ইতিহাসকে যারা সমৃদ্ধ করেছেন তাদের সংবর্ধনা দেওয়া হবে।মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরা হবে এই মেলায়। হুইপ সামশুল হক চৌধুরী বলেন পটিয়া উৎসবে পটিয়াকে ভিন্ন আঙ্গিকে সাজানো হবে।পটিয়ার গৌরবময় ইতিহাস স্মরণ করে হুইপ সামশুল হক চৌধুরী তিন দিন ব্যাপী এই উৎসবকে সর্বাত্মক সফল করার জন্য সকলকে আহ্বান জানান।
