সোমবার, ৩ আগস্ট ২০২৬

বাংলাদেশে সবক্ষেত্রে নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বাংলাদেশে সবক্ষেত্রে নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে । বাংলাদেশে সবক্ষেত্রেই নারী শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত। জনগণের বিশ্বাস ও সমর্থন ছাড়া সবক্ষেত্রে নারীর কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হতো না।

মঙ্গলবার (৮ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী দিবস উপলক্ষে এক উচ্চ পর্যায়ের প্যানেল বৈঠকে তিনি এ কথা বলেন।

পাঁচ দিনের সরকারি সফরে শেখ হাসিনা এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সফরের প্রথম দিন মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে দেশটির দুবাই এক্সিবিশন সেন্টারে আসেন সরকারপ্রধান। অংশ নেন বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের প্যানেল বৈঠকে।

এক্সিবিশন সেন্টারের সাউথ হলের এই বিশেষ আয়োজনে নিজের রাজনৈতিক সংগ্রামী জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন তিনি। শেখ হাসিনা বলেন, সপরিবারে জাতির পিতাকে হত্যার পর, নারীর অগ্রগতিতে কোনো কাজ হয়নি সেনা শাসকদের আমলে।

বর্তামানে বাংলাদেশে সবক্ষেত্রে নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের জনগণ বিশ্বাস করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যোন্নয়ন হয়।

তার সরকার দেশের সব খানেইই নারীর কর্মসংস্থান ও প্রাপ্য সম্মান নিশ্চিত করেছে উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, পুরুষের সহায়তা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। নারী মানেই মা। আর মায়ের মতো দেশ চালালে জনগণের সমর্থন পাওয়া সম্ভব হয় বলেও প্যানেল বৈঠকে উল্লেখ করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, নারী মানে শুধুই নারী নয়। নারী মানে মা। আর মায়ের মতো করে দেশের নেতৃত্ব দিলে অবশ্যই জনগণ সমর্থন দেবে, এটাই স্বাভাবিক।

পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৭ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে গেছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-১৩০১) একটি ভিভিআইপি ফ্লাইট সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া ২১ সদস্যের একটি চৌকস দল তাকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করে। সফর শেষে ১২ মার্চ দেশের ফেরার কথা সরকারপ্রধানের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব বন্দর দিনে ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) দুপুরে...