সোমবার, ৩ আগস্ট ২০২৬

পাঁচলাইশে বিপুল পরিমান ভিওআইপি সরঞ্জামসহ গ্রেফতার ১

নগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকা থেকে বিপুল পরিমান ভিওআইপি সরঞ্জামসহ মো. নাছির উদ্দিন (৪৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এসময় প্রায় ৩ হাজার বিভিন্ন মোবাইল কোম্পানির সীম উদ্ধার করা হয়।

সোমবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাছির উদ্দীন লোহাগাড়া থানার বড় হাতিয়ার আব্দুল মোনাফের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, নগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকায় একটি বাসায় কিছু অসাধু ব্যক্তি সরকারি কর (রাজস্ব) ফাঁকি দিয়ে অবৈধভাবে ভিওআইপি ব্যাবসা করে ও ভিওআইপি সরঞ্জমাদি হেফাজতে রেখেছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযান চালানো হয়। এসময় নাছির উদ্দীনকে গ্রেফতার করা হয়। অভিযানে বিটিআরসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় তার কাছে থেকে ৬টি অত্যাধুনিক ভিওআইপি ব্যবসার এন্টিনাযুক্ত মেশিন, ২৮৩০টি টেলিটক সীম, ১৬৫টি এয়ারটেল সীম, ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল, ৬টি পাওয়ার সাপ্লাই, ৩টি মাল্টিপ্লাগ, ৬টি চার্জার, ২টি মডেম, ২৩টি ক্যাবল, ৩টি রাউটার, ৫টি আইপি, ১টি এয়ারকুলার, ২টি মাউস, ১৬০টি খোলা এন্টিনা, ২৫০টি সিমের খালি প্যাকেট, ১টি নোস প্লাস, ২টি স্ক্রু ডাইভার এবং ১টি টেপকাটার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ ভিওআইপির আনুমানিক মূল্য ৮২ লাখ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...