সোমবার, ৩ আগস্ট ২০২৬

৭ই মার্চ আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অবিনাশী শক্তি: আ.জ.ম. নাছির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন বলেন, ঐতিহাসিক ৭ মার্চ আমাদের স্বপ্নের প্রতিদিন।

এদিনই বাংলাদেশ নিশ্চিত ও স্বাধীন; কারণ বঙ্গবন্ধু ডাক দেন-এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা স্বাধীনতা পেয়েছি বঙ্গবন্ধুর ডাকে। এখন চলছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির সংগ্রাম।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ সোমবার (৭ মার্চ) টিআইসি মিলনায়তনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন বলেন, অর্থনৈতিক মুক্তির লড়াই অন্ধকার মোচনের সূর্যালোক। এজন্য লড়তে হবে এক সাথে। ৭ই মার্চ বাঙালী জাতি সত্তার জাগরণের ঐতিহাসিক দলিল। এই দিনটি জাতীয় দিবস পালনের সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও আমরা ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করতে পারিনি। এই ব্যর্থতাকে স্বীকার করে আগামীতে এই দিনটিকে সম্মান ও শ্রদ্ধায় অভিষিক্ত করতে দলীয় নেতাকর্মীদের সজাগ হতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল মাটির গন্ধময় সাধারণ মানুষের বোধগম্য সঠিক নির্দেশনা।

এতে কোন ধরণের পান্ডিত্য নেই, তবে কৌশল ও যুদ্ধের প্রস্তুতির ঈঙ্গিত দিয়ে ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার আহ্বান সারা বিশ্বকে অবাক করে দেয়। তাই ভাষণটি বিশ্ব সভায় ১০টি শ্রেষ্ঠ ভাষণের অন্যতম। ৭ই মার্চ আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অবিনাশী শক্তি।

যেই শক্তিতে বলীয়ান হয়ে আমরা বঙ্গবন্ধুর আহ্বানে দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হয়েছি। আমরা হিম্মত রাখি যে কোন অশুভ শক্তির বিরুদ্ধে আমরা রাজপথে থেকে তাদেরকে মোকাবেলা করবো এবং দেশ থেকে তাদেরকে নির্মূল করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদক মন্ডলীর সদস্য শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, আবু তাহের, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র। উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. সুনীল কুমার সরকার, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা আলহাজ্ব শফর আলী, শেখ মোহাম্মদ ইছহাক, সম্পাদক মন্ডলীর সদস্য যোবায়েরা নার্গিস খান, হাজী শহীদুল আলম, নির্বাহী সদস্য আবুল মনসুর, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, বিজয় কিষান, খালেদ বাহার, রোটারিয়ান মোঃ ইলিয়াস, সাইফুদ্দিন, হাজী বেলাল আহমেদ, মোরশেদ আকতার চৌধুরী, থানা আওয়ামী লীগের হাজী ছিদ্দিক আলম, আলহাজ্ব ফিরোজ আহমেদ, আলহাজ্ব শাহাবউদ্দিন আহমেদ, মোঃ আনসারুল হক, রেজাউল করিম কায়সার, মোঃ ইলিয়াস, ওয়ার্ড আওয়ামী লীগের মোঃ শামসুল আলম, আবুল হাশেম বাবুল, আবছার উদ্দিন চৌধুরী, নুরুল আজিম নুরু, ইকবাল হাসান, আমিনুল হক রঞ্জু, নাজিম উদ্দিন চৌধুরী, এডভোকেট আইয়ুব খান, মোঃ ইস্কান্দর মিয়া, মোজাহেরুল ইসলাম চৌধুরী, আবু তৈয়ব ছিদ্দিকী, মোঃ ইয়াকুব, আবুল বশর, শেখ সোহরাওয়ার্দী, মিথুন বড়–য়া, আবদুস শুক্কুর ফারুকী, মোঃ আলী নেওয়াজ, কায়সার মানিক, সরওয়ার মোর্শেদ কচি, নাজিম উল ইসলাম মজুমদার, হাবিবুর রহমান চৌধুরী, মোঃ জসিম উদ্দিন, মোহাম্মদ মুছা, গোলাম মোঃ যোবায়ের, আকবার আলী আকাশ, লুৎফুল হক খুশী, ইফতেখার আলম জাহেদ প্রমুখ।

দিবসটি পালনোপনক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্প্রচার।

সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু জাতীয় চারনেতা এবং মহানমুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে এক মিটিন নিরবতা পালন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...