চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী ববিতা বড়ুয়াকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে আদালত।এর আগে আজ সোমবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম নগরীর লাভলেইন আবেদীন কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ববিতা বড়ুয়া তিন পার্বত্য জেলায় বিভিন্ন এনজিও কার্যক্রম পরিচালনা করতেন এবং সাধারণ মানুষকে লোন নিয়ে দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।তিনি বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।এছাড়াও ববিতা বড়ুয়া ক্ষমতাসীন দলের রাজনৈতিক অঙ্গসংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
বিষয়টি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজামউদ্দিন বলেন,তিনটি চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি ববিতা বড়ুয়াকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
