সোমবার, ৩ আগস্ট ২০২৬

পাবনার অপহৃত স্কুল ছাত্রী আনোয়ারায় উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক :

পাবনা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে ৬ দিন পর চট্টগ্রাম আনোয়ারা চাতরী এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব -৭। এসময় এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।

সোমবার দুপুর ১টার দিকে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব – ৭ এর সিনিয়র সহকারী পরিচালক( মিডিয়া) নুরুল আবছার।

উদ্ধারকৃত স্কুল ছাত্রী পাবনা সদরের বাসিন্দা ও দশম শ্রেণির ছাত্রী। গ্রেফতারকৃতরা হলেন – মোঃ ইসমাইল কাজী (১৯) ও তার পিতা মোঃ ইউনুস কাজী‌(৪৫) এবং মোঃ আব্দুল মান্নান কাজ‌ী‌ (৪৮)। অপহৃতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারী বিকেলে ওই ছাত্রী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। ভিকটিম প্রাইভেট শেষ করে বাড়িতে ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা শরিফুল ইসলাম পাবনা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে ওই ছাত্রীর বাবা মোঃ শফিকুল ইসলাম তার নিখোঁজ নাবালিকা মেয়েকে উদ্ধারের জন্য র‌্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি আবেদন করে। ঘটনার ৬ দিন পর শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব- ৭ এর একটি টিম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী ৩ জনকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...