সোমবার, ৩ আগস্ট ২০২৬

সন্ত্রাসীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে- পুলিশ সুপার জেরিন আক্তার

মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি।

বান্দরবানে বিগত কয়েকদিন ধরে কয়েকটি ঘটে যাওয়া কয়েকটি নৃশংস ঘটনা এবং ঘটনা প্রবাহে জেলা আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান স্পষ্ট,এরই ধারাবাহিকতায় ৬ই মার্চ রবিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় জেলা পুলিশ সুপার জেরিন আক্তার বিপিএম সন্ত্রাসী গোস্টিকে হুশিয়ারি দিয়ে বলেন কোন সন্ত্রাসী গোষ্টিকে বান্দরবানে থাকতে দেয়া হবে না।

সন্ত্রাসীদের কোন কার্যক্রমকে কেউ পছন্দ করে না, কোন সন্ত্রাসী দল পার্বত্য এলাকায় বেশিদিন স্থায়ীভাবে ঠিকে থাকতে পারবে না।

এসময় তিনি আরো বলেন, সন্ত্রাসীদের কয়েকটি দল পার্বত্য এলাকার বিভিন্নস্থানে চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকান্ডেরমত নৃশংস ঘটনা ঘটাচ্ছে, তবে তাদের জীবন ক্ষণস্থায়ী। এক গ্রুপ আরেক গ্রুপের সাথে মারামারি করে আর হত্যার শিকার হয়ে জীবন দেয় অনেক সন্ত্রাসী।

এসময় পুলিশ সুপার জেরিন আখতার আরো বলেন, পার্বত্য এলাকার সব স্থানে সড়ক ব্যবস্থা নেই, অনেক স্থানে মোবাইল নেটওর্য়াক নেই, তাই সব খবর দ্রুত পাওয়া যায়না ফলে পুলিশও দ্রুত ঘটনাস্থলে যেতে পারে না, পুলিশ যেকোন সংবাদ পেলে সে সংবাদের সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে গিয়ে কাজ করছে পুলিশ।তিনি সাংবাদিকদের পুলিশকে তথ্য প্রদান করে সঠিক ব্যাবস্থা গ্রহনে একসাথে কাজ করার আহ্বান জানান।

এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল কুদ্দুছ ফরাজী, অশোক কুমার পাল,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...