রবিবার, ২ আগস্ট ২০২৬

অর্থ আত্মসাতের মামলায় কারাগা‌রে অধ‌্যক্ষ

সাতকানিয়া উপ‌জেলার শাহ মজিদিয়া রশিদিয়া এতিমখানার ২০ লাখ টাকা আত্মসাতের মামলায় অধ‌্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আলম ফারুকীকে কারাগা‌রে পাঠা‌নোর আ‌দেশ দি‌য়ে‌ছেন আদালত।

রোববার (৬ মার্চ) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গারাংগিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আলম ফারুকী। তি‌নি এতিমখানার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও তত্ত্বাবধায়ক।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ জানুয়ারি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শাহ মজিদিয়া রশিদিয়া এতিমখানার পরিচালনা কমিটির কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এএসএম রিদওয়ানুল করিম এতিমখানার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মদ নুরুল আলম ফারুকীর বিরুদ্ধে আদালতে মামলা করলে এজাহার হিসেবে গ্রহণ করেন আদালত।

একই দিন আদালত মাওলানা মুহাম্মদ নুরুল আলম ফারুকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বাদী অ্যাডভোকেট এএসএম রিদওয়ানুল করিম বলেন, এতিমখানার ২০ লাখ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় মাওলানা মুহাম্মদ নুরুল আলম ফারুকী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...