সোমবার, ৪ মে ২০২৬

ইউক্রেন যুদ্ধে যোগ দিচ্ছে ৩ হাজার মার্কিন স্বেচ্ছাসেবক

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে বিদেশি স্বেচ্ছাসেবকদের উদ্দেশে ইউক্রেনের আহ্বানে প্রায় ৩ হাজার মার্কিন স্বেচ্ছাসেবক সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনীয় দূতাবাসের এক প্রতিনিধি।

ওয়াশিংটন ডিসির এক ইউক্রেনীয় প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (৬ মার্চ) বিবিসি জানায়, ইউক্রেনীয় ওই প্রতিনিধি ‘ভয়েস অব আমেরিকা’র সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে যতই দিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে সংঘর্ষ। একদিকে ইউক্রেনের দখল নিতে মরিয়া রুশ বাহিনী অন্যদিকে তাদের প্রতিহত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ইউক্রেনের সেনারা।

লাখ লাখ রুশ সেনার বিপরীতে ইউক্রেনের সেনার সংখ্যা খুব বেশি না হলেও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দৃঢ় নেতৃত্ব ও সাহসী ভূমিকায় এখনো বেশ কিছু অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে ধরে রেখেছে কিয়েভ। এর মধ্যেই জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়ে দেশটির পথে ১৬ হাজারের বেশি বিদেশি যোদ্ধা। যারা সরাসরি ইউক্রেনের হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিদেশি যোদ্ধাদের ইউক্রেনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, রুশ সেনা বাহিনী জানে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা থেকে তারা কোনো কিছুই অর্জন করতে পারবে না। কৌশলগত কোনো পথেই রুশ বাহিনী এখনো কোনো সফলতা পায়নি বলেও দাবি করেন কমেডিয়ান থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া ভলোদিমির জেলেনস্কি।ভলোদিমির জেলেনস্কি বলেন, আমরা আমাদের ঘরবাড়ি, রাস্তাঘাট আবার নির্মাণ করব। রাশিয়াকে বলতে চাই তারা আমাদের যে ক্ষতি করছে তার জন্য চড়া মূল্য দিতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা...

সাতকানিয়ায় চার রোহিঙ্গার পেট থেকে  ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার 

সাতকানিয়ায় পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে চারজন রোহিঙ্গা...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মাইশা (৫) নামের এক শিশুর...

বোয়ালখালীতে কালবৈশাখী ঝড়ে কৃষকের সর্বনাশ! পানিতে তলিয়ে গেছে কষ্টের ফসল

চট্টগ্রামের বোয়ালখালীতে উৎসবের আবহে শুরু হয়েছিল বোরো ধান কাটা।...

আরও পড়ুন

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপুকে (৩২) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।রবিবার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানাধীন...

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব-১৫)।রোববার (৩মে) র‌্যাব-১৫ এর সিপিসি-২ এর...

সাতকানিয়ায় চার রোহিঙ্গার পেট থেকে  ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার 

সাতকানিয়ায় পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে চারজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর একটি টিম।রোববার (৩মে) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মাইশা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শেখ পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। মাইশা...