সোমবার, ৪ মে ২০২৬

বড় জয়ে পিএসজির জন্য প্রস্তুতি সারলো রিয়াল

ক্রীড়া প্রতিবেদক

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বড় জয়ে পিএসজির জন্য দারুণ প্রস্তুতি সেরে রাখল কার্লো আনচেলত্তির দল।

সান্তিয়াগো বার্নাব্যুতে সোসিয়েদাদকে ৪-১ গোল ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে ঘরের মাঠে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে নামবে লস ব্লাঙ্কোসরা। প্রথম লেগে ম্যাচের অতিরিক্ত সময়ের গোলে ১-০ ব্যবধানের পরাজয় দেখেছিল রিয়াল মাদ্রিদ।

বার্নাব্যুতে ম্যাচে প্রথম জালের দেখা পেয়েছিল সোসিয়েদাদ। ১০ম মিনিটের মাথায় পেনাল্টি থেকে অতিথিদের এগিয়ে নেয় মিকেল ওয়ারযাবাল। ম্যাচে সোসিয়েদাদের প্রাপ্তি অতটুকুনই। বাকি সময় রিয়াল একচ্ছত্র দাপট দেখিয়ে খেলে গেছে।

প্রথমার্ধের শেষদিকে ৩ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে লিড নেয় রিয়াল। ৪০তম মিনিটে লুকা মদ্রিচের অ্যাসিস্টে রিয়ালকে সমতায় ফেরান মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। এরপর নিজেই গোলের দেখা পান মদ্রিচ। বেনজেমার কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে শট করে জাল খুঁজে নেন এই ক্রোয়েট।

দ্বিতীয়ার্ধেও নিজেদের সেরা ছন্দে খেলতে থাকে রিয়াল। ম্যাচের ৭০ মিনিটে বেনজেমা জালের দেখা পান। তবে এই ফরাসিকে পাস দেওয়া রদ্রিগো অফসাইডে থাকায় গোলটি গণনা করা হয়নি।

অবশ্য ৫ মিনিট পরেই গোল না পাওয়ার আক্ষেপ দূর করেন বেনজেমা। ভিএআরে পেনাল্টি পেলে স্পট কিক থেকে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন বেনজেমা।

ম্যাচের ৭৯তম মিনিটে কার্ভালহোর পাস থেকে গোল করে গোলের হালি পূরণ করে মার্কো এসেনসিও। ম্যাচে ৬৪ শতাংশ বল দখলে রাখা রিয়াল ১৮টি শট নেয় গোলমুখে। ম্যাচে কেবল ফাউল করার দিক দিয়েই এগিয়ে ছিল সোসিয়েদাদ।

এই জয়ে লা লিগায় ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আনচেলত্তির দল। দুইয়ে থাকা সেভিয়ার সঙ্গে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে লস ব্লাঙ্কোসরা। হেরে যাওয়া সোসিয়েদাদ ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছে।

নিজেদের পরের ম্যাচে আগামী বৃহস্পতিবার (১০ মার্চ) চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসজির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

প্রথম লেগের ম্যাচে এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা রিয়াল শেষ আটে উঠার লড়াইয়ে সোসিয়েদাদের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা...

সাতকানিয়ায় চার রোহিঙ্গার পেট থেকে  ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার 

সাতকানিয়ায় পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে চারজন রোহিঙ্গা...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মাইশা (৫) নামের এক শিশুর...

বোয়ালখালীতে কালবৈশাখী ঝড়ে কৃষকের সর্বনাশ! পানিতে তলিয়ে গেছে কষ্টের ফসল

চট্টগ্রামের বোয়ালখালীতে উৎসবের আবহে শুরু হয়েছিল বোরো ধান কাটা।...

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...

আরও পড়ুন

সাতকানিয়ায় চার রোহিঙ্গার পেট থেকে  ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার 

সাতকানিয়ায় পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে চারজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর একটি টিম।রোববার (৩মে) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মাইশা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শেখ পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। মাইশা...

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) এর এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি। বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত শনিবার নাহার কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত...