রবিবার, ২ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রকে জবাই করে হত্যা, আটক ৩

মো . জয়নাল আবেদীন, বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে ইফতেখার মালিকুল মাশফিক (০৮) নামের এক মাদ্রাসা ছাত্রকে জবাই করে হত্যা করা হয়েছে।

শনিবার (০৫ মার্চ) সকালে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের আল্লাহুম্মা হযরত শেখ অছিয়র রহমান ফারূকী (ক:) এতিমখানা ও হেফজ খানায় এ নৃশংস হত্যাকান্ড ঘটে।

জানা গেছে, মাশফিক গত বছরের অক্টোবর মাসে ওই হেফজখানায় নাজেরা বিভাগে ভর্তি হয়। ছয় মাস না পেরুতেই নৃশংসভাবে খুনের শিকার হয় শিশু মাশফিক। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছাত্র-অভিভাবক ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। মা-ভাই ও স্বজনদের আহাজারীতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ক্ষোভে ফেঁপে উঠেন স্থানীয়রা। নিহত মাশফিক একই ইউনিয়নের ফকিরাখালী এলাকার প্রবাসী আবদুল মালেকের সন্তান। সে তিন ভাইয়ের মধ্যে সবার ছোট।

নিহতের মামা মাসুদ খান জানান, সকাল সাড়ে সাতটার দিকে মাদ্রাসার এক শিক্ষক বাড়িতে গিয়ে মাশফি বাথরুমে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরেনি। খবর পেয়ে আমরা মাদ্রাসায় ছুটে যাই। মাদ্রসা ছাত্ররাসহ আমরা সকলে মাদ্রাসা এলাকায় তাকে খুঁজতে থাকি।

এক পর্যায়ে কয়েকজন মাদ্রাসা ছাত্র মাদ্রাসার স্টোর রুমে মালামালের চাপায় পা দেখতে পেয়ে চিৎকার করে কান্না করতে থাকলে সেখানে এগিয়ে যাই। স্টোর রুমে ব্যানারে মোড়ানো মাশফির গলাকাটা রক্তাক্ত নিথর দেহ দেখতে পেয়ে সেখান থেকে নিচে নিয়ে আসি। এসময় মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টিকে ধামাচাপা দিতে মাশফি’র নিথর দেহ পুন:রায় স্টোর রুমে নিয়ে রেখে দিয়ে মাদ্রাসার গেইটে তালা দিয়ে রাখে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য হাফেজ জাফর আহম্মদ, হাফেজ রুস্তম আলী, শাহাদাত হোসেন নামে তিন মাদ্রসার শিক্ষককে আটক করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক (পিপিএম, সেবা) ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, এটি একটি নৃশংস হত্যাকান্ড। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি ১ আগস্ট শনিবার দুপুরে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, পানি নিষ্কাশন ও সার্বিক নগর ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...