রবিবার, ২ আগস্ট ২০২৬

আনোয়ারায় নির্মিত হতে যাচ্ছে ভূমিমন্ত্রীর মায়ের নামে স্কুল

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় পুরাতন হাসপাতালের পরিত্যক্ত জায়গায় নির্মিত হতে যাচ্ছে নূর নাহার জামান উচ্চ বিদ্যালয়।

বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপির সহধর্মিণী ও বর্তমান ভূমিমন্ত্রী আনোয়ারা কর্ণফুলীর সাংসদ আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মায়ের নামে হচ্ছে বিদ্যালয়টি।

বিদ্যালয়টি প্রতিষ্ঠা ও পরিচালনায় আর্থিক সহযোগিতা করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ও বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার পুরাতন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত জমিটি পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।

আনোয়ারা উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, ২০১৮ সালে আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়। তবে বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণিতে শুধু ১৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। ফলে আশপাশে সরকারি ও বেসরকারি বিদ্যালয় না থাকায় আনোয়ারা সদরসহ চাতরী, বারখাইন ইউনিয়নের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল। এ অবস্থায় একটি নতুন বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয় প্রশাসন।

হাসপাতাল সূত্র জানা যায়, ১৯৭০ বা ৭২ দিকে নির্মিত হয় পুরাতন হাসপাতালটি। পরবর্তীতে ১৯৮৭ সালের দিকে নতুন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মিত হলে এই হাসপাতালটি তখন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তারপর থেকে পরিত্যক্ত ভবনটিতে দীর্ঘ ২১বছর ধরে অবৈধ দখলদারদের অপরাধ সাম্রাজ্যে ঘাঁটি হিসেবে ছিলো। গতবছরের ৮ নভেম্বর উপজেলা প্রশাসন এই পুরাতন হাসপাতালের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালা করা হয় । এখন সেই জায়গায় নির্মিত হতে যাচ্ছে বিদ্যালয় ।

ভূমিমন্ত্রীর এমন উদ্যোগকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহলের জনসাধারণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, এটি একটি সরকারি পরিত্যক্ত ভবন। দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার আবেদনের পরিপেক্ষিতে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে পুরাতন হাসপাতালের জমি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:আনোয়ারায় মদ- জুয়ার আসর গুড়িয়ে দিয়েছে প্রশাসন

তিনি আরও জানান, সদর এবং সংলগ্ন এলাকায় বিশেষ করে ছেলেদের জন্য কোনো উচ্চ বিদ্যালয় উপজেলা সদরে নেই। একটি ভালো মানের উচ্চ বিদ্যালয় সদর এলাকায় প্রতিষ্ঠা করা অত্যাবশ্যকীয়। উদ্ধারকৃত জমিতে সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপির সহধর্মিণী ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির মাতা নূর নাহার জামান নামে একটি আধুনিক মডেলের উচ্চ বিদ্যালয় নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। এটি পরিচালিত হবে ভূমিমন্ত্রীর ব্যক্তিগত অর্থায়নে।জমির সীমানা নিধারণ করা হয়েছে। খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু করা হবে।

প্রত্যাশা করি এই উচ্চ বিদ্যালয়টি একটি ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে এবং এই অঞ্চলে শিক্ষা প্রসারে অগ্রনী ভূমিকা পালন করবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...