মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় রুপজান বেগম (৫২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহসড়কের নয়দুয়ার এলাকায় বিকাল সাড়ে ৪টায় মহাসড়কের ঢাকা মুখী অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুপজান বেগম উপজেলার মিঠানালা ইউনিয়নের মিঠানালা গ্রামের আবু তাহেরে স্ত্রী।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল্লাহ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ার এলাকায় দ্রæতগামী একটি পিকআপ চাপায় রুপজান বেগম নিহত হন। লাশ উদ্ধার করে ও ঘাতক গাড়ীটি জব্দ করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। এঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
