রবিবার, ৩ মে ২০২৬

বোয়ালখালীতে পাঁচ বসতঘর আগুন, দগ্ধ ১

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে পাঁচটি বসতঘর। এ সময় আগুন নেভাতে গিয়ে সাজ্জাদ (৩০) নামের এক ব্যক্তি দগ্ধ হয়েছেন।

আজ (১লা মার্চ) মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার রায়খালী জঙ্গা তালুকদার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মংচিং মারমা বলেন, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ৫টি বসতঘরে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ২টি গাড়ি প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ৫ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর জানান, আগুনে দেলোয়ার হোসেন, মোস্তাক আহমদ, মাসুদ, খুরশিদা বেগম ও সাজ্জাদের বসতঘর পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে দগ্ধ সাজ্জাদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নতুন ঘর নির্মাণ না হওয়া পর্যন্ত অগ্নি দূর্গতের পরিবারের সদস্যদের জন্য খাদ্য সহায়তা প্রদানের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন পৌর মেয়র।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে...

চট্টগ্রামে ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাৎ, ব্যবসায়ীর ১১ বছর কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর এবি ব্যাংক লিমিটেডের জুবিলি রোড শাখা থেকে...

শাহ আমানতে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২৭ লাখ টাকার ১৩৪৫...

সরকার রাজনৈতিক পরিচয়ে বৈষম্য চায় না: প্রধানমন্ত্রী

সরকার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করতে চায় না বলে...

মোবাইল কোর্ট জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার, যার মধ্যে রয়েছে...

সিন্ডিকেট-দুর্নীতির বিরুদ্ধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, ভেজাল রোধ, সিন্ডিকেট ভাঙতে, দুর্নীতি দমন...

আরও পড়ুন

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, শুধু...

চট্টগ্রামে ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাৎ, ব্যবসায়ীর ১১ বছর কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর এবি ব্যাংক লিমিটেডের জুবিলি রোড শাখা থেকে ৪৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৮৮৫ টাকা অর্থ আত্মসাতের মামলায় গিয়াস উদ্দিন ওরফে কুসুম...

শাহ আমানতে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২৭ লাখ টাকার ১৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।শনিবার (২ মে) রাত ১১টায় বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই টিমের নেতৃত্বে বিমানবন্দর...

মোবাইল কোর্ট জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার, যার মধ্যে রয়েছে সন্ধ্যা ৭টার পর মার্কেট বন্ধ রাখা। সঠিক সময়ে মার্কেট বন্ধ করা হয় কি না তা...