বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে বউ তালাক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে দীর্ঘদিনের পরকীয়ার অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে বউকে তালাক দিয়েছেন ছৈয়দ নুর নামে এক ব্যক্তি। মাইকে তালাক দেয়ার ভিডিও ফেসবুকে আপলোড হলেই মুহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরণের মন্তব্য শুরু হয়। 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির খারাংখালী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী ছৈয়দ নুরের স্ত্রী মোমেনা আক্তার দীর্ঘদিন ধরে পাশের বাড়ি মৌলভী আবুল কাশেমের ছেলে মানুনুর রশিদের সাথে পরকীয়ায় জড়িত। গ্রামে অনেক সময় ওই মামুনের সাথে আপত্তিকর অবস্থায় ছৈয়দ নুরের স্ত্রীকে আটক করেছে বলে জানিয়েছে একাধিক ব্যক্তি। পরকীয়ার অভিযুক্ত মোমেনা আক্তারকে আদালতের মাধ্যমে তালাকনামা পাঠিয়ে দেয়ার পরও স্বামী ছৈয়দ নুরের ঘর থেকে বের না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি জনসম্মুখে মাইক দিয়ে ঘোষণা দিয়ে তালাক দিয়েছেন।

সরেজমিনে গিয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, পরকীয়ার অভিযুক্ত মোমেনা আক্তার এলাকার পরিবেশ নষ্ট করছে। স্বামী বিদেশ থাকার সুবাদে বিভিন্ন মানুষের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। বারবার এলাকার মানুষ পরকীয় আসক্ত মোমেনা আক্তারকে সতর্ক করলেও মোমেনাকে কোনোভাবেই পরকীয় প্রেম থেকে ফেরানো যায়নি। প্রতিবেশিরা স্বামী ছৈয়দ নুরকে স্টেশনে এ নিয়ে অপমানিত হতে হলে তিনি ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে মাইক হাতে নিয়ে স্ত্রী মোমেনাকে তালাক দেওয়ার কথা জানায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...