বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

২৫ মার্চের মধ্যে জেএম সেন হল রক্ষা ও উন্নয়নে উদ্যোগ নেয়ার দাবি

ঐতিহাসিক স্থাপনা জে এম সেন হল রক্ষা ও সংস্কারের দাবিতে জেএমসেন হল রক্ষা ও উন্নয়ন আন্দোলনে’র ব্যানারে অতিসম্প্রতি জে এম সেন হল মিলনায়তনে এক মত বিনিময় সভা করেছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালের প্রসিকিটর এডভোকেট রানা দাশগুপ্ত।

সভায় সভাপতিত্ব করেন বিপ্লবী হরেন্দ্র চক্রবর্ত্তীর বংশধর শ্রী অশোক চক্রবর্ত্তী। রানা দাশগুপ্ত তাঁর বক্তব্যে বলেন, ঐতিহাসিক ও আন্তর্জাতিকভাবে পরিচিত নগরীর জেএমসেন হল আজ সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নানামুখী আলোচনা করেও ইতিবাচক কোন পরিকল্পনা গ্রহণ করা যাচ্ছে না। অথচ এটি বিপ্লবীদের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থাপনা। এই স্থাপনা রক্ষা ও সংস্কারে বর্তমান কমিটি যদি আগামী ২৫ মার্চের মধ্যে কোন উদ্যোগ গ্রহণ না করে তবে আমি কমিটি থেকে পদত্যাগ করব এবং পরবর্তী করনীয় নির্ধারণের বিষয়ে সকলে মিলিত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করব।

মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রাজীব দাশ, শিমুল মজুমদার, ইঞ্জিনিয়ার শুভ্র দেব কর, ইঞ্জিনিয়ার রাজীব দাশ, ডাঃ সজীব তালুকদার, বিশ্বজিৎ সরকার, ডা. সন্তোষ দে, কাঞ্চন আচার্য্য, ইঞ্জিনিয়ার উত্তম দে, জয়দীপ দে, পূরবী দাস, ও বিপ্লবী তারোকেশ্বর দস্তিদার স্মৃতি সংসদ এর সিঞ্চন ভৌমিক ও বাপ্পীদেব বর্মণ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...