রবিবার, ৩ মে ২০২৬

ইউক্রেনে নিহতদের মরদেহ পুড়িয়ে ফেলছে রুশ বাহিনী!

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনে আরও সৈন্য মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া। সেই সঙ্গে দেশটিতে অধিক হারে বিশেষ ধরনের গাড়ি পাঠাতে যাচ্ছে তারা। বলা হচ্ছে, সেসব গাড়ি ভ্রাম্যমাণ শ্মশান হিসেবে ব্যবহৃত হবে।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে ইউক্রেনে এ ধরনের কিছু ট্রাক নিয়ে ঢুকেছে রাশিয়ার সৈন্যরা। সেসব গাড়ির ভেতরে বিশেষ ধরনের চুল্লি বসানো রয়েছে। নিজেদের কেউ নিহত হলে তাতে তাদের পুড়িয়ে ফেলছে রুশ বাহিনী।

এমনকি শোনা যাচ্ছে, নিহত ইউক্রেনীয়দের সেভাবে ভ্যানিশ করছে তারা। হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করতে এই পথ বেছে নিয়েছে রাশিয়া।

সম্প্রতি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরপরই বিষয়টি চাউর হয়।

তাতে দেখা যায় একটি ট্রাক। এর ভেতরে নিমিষে মরদেহ পুড়িয়ে ফেলা যায়।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব বেন ওয়ালেস দ্য টেলিগ্রাফকে এসব তথ্য জানান।

তিনি বলেন, রাশিয়া এই প্রথম এসব যান পাঠাচ্ছে না। অতীতেও যুদ্ধে সেগুলো পাঠিয়েছে তারা।

বেন ওয়ালেস উল্লেখ করেন, এই কর্মকাণ্ডের যথেষ্ট পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হতে পারে।

তথ্যসূত্র: দ্য ফক্স নিউজ/রিপাবলিকান ওয়ার্ল্ড/দ্য টেলিগ্রাফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

আরও পড়ুন

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত' দু মাসব্যাপী ১২টি দল নিয়ে আয়োজিত মহান স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গত বৃহস্পতিবার...

শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...