চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগুনে চারটি দোকান পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার শিকলবাহা কলেজ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে হঠাৎ কলেজ বাজারে আগুনের লেলিহান চোখে পড়ে। এসময় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় একটি কম্পিউটারের দোকানসহ চারটি দোকান পুড়ে গেছে।
লালখান বাজার ফায়ার সার্ভিসের এক স্টেশন কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত জানা সম্ভব হয়নি।
