কাজী হাবিউল আউয়ালের নেতৃত্বাধীন নবগঠিত নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা আগামী ২৭ ফেব্রুয়ারি শপথ নেবেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ওই দিন নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে শপথ পড়াবেন।
এর আগে শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি করা হয়।
চার নির্বাচন কমিশনার হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।
