বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সব দেশের সঙ্গেই সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ-কৃষিমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ভারত-বাংলাদেশের সম্পর্কে কোনো সমস্যা তৈরি করবে না। চীনের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক, ভারতের সঙ্গে সম্পর্কের ওপর কোনো অবনতি ঘটাবে না। ফলে দুই দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক ভালো থাকবে। বাংলাদেশ সরকার সব দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে চায় ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রিন প্লাজায় আয়োজিত ভারতীয় অতিথিদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী একথা বলেন। রাজশাহীতে অনুষ্ঠিত চার দিনব্যাপী বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলায় আসা ভারতের ৩৬ জনপ্রতিনিধিকে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় আব্দুর রাজ্জাক বলেন, এ সাংস্কৃতিক মিলনমেলা দুই দেশের সম্পর্কের আরও উন্নতি ঘটাবে। দুই দেশের মধ্যে আভ্যন্তরীণ যোগাযোগ আরও সুদৃঢ় হবে। সম্পর্কের উন্নতি ঘটলে কোনো অপশক্তি আমাদের এই অঞ্চলে কোনো প্রভাব ফেলতে পারবে না।

সাংস্কৃতিক মিলনমেলা উপলক্ষে এ মিলনমেলায় অংশ নিতে ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল, শিল্পী সাংস্কৃতিক কর্মীসহ ৩৬ জনের প্রতিনিধি দল এসেছে। এদিন সকালে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপহারস্বরূপ রাজশাহী সিটি করপোরেশনকে একটি আইসিইউ অ্যাম্বুলেন্স দেন।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সংসদ সদস্য ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সন্ধ্যায় রাজশাহী কলেজ মাঠে দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সকালে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা জানান অতিথিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...