বুধবার, ২৯ জুলাই ২০২৬

পাঁচ মোটরসাইকেল চোর আটক, উদ্ধার ৯

নিজস্ব প্রতিবেদক :

নগরীতে অভিযান চালিয়ে পাঁচজন মোটরসাইকেল চোরকে আটক করেছে হালিশহর থানা পুলিশ। তাদের কাছ থেকে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

টানা তিনদিন নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটক পাঁচজন হলেন, মো. আলমগীর হোসেন (৩৭), মো. নাহিদুল ইসলাম নাহিদ (২০), মো. মন্নান (৩০) বাবুল মিয়া (৩৪) সোহাগ (২৫)।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ২৩ ফেব্রুয়ারি হালিশহর থানার মাদাৰ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় আলমগীর ও নাহিদকে। এরপর তাদের দেওয়া তথ্যে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে মান্নানকে গ্রেফতার করা হয়। তার দোকান থেকে উদ্ধার করা হয় তিনটি চোরাই মোটরসাইকেল।

তিনি বলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বাবলু মিয়াকে। একই সঙ্গে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় চারটি চোরাই মোটরসাইকেল। সবশেষ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি চোরাই মোটরসাইকেল।

ওসি মোস্তাফিজুর রহমান আরও বলেন, দিনের বেলায় বিভিন্ন বাসা-বাড়িতে কাজের সময় তারা লক্ষ্য রাখতেন। এ সময় তারা চুরির যাবতীয় বিষয় রেকি করতেন। এরপর রাতে কৌশলে মোটরসাইকেল নিয়ে সটকে পড়তেন। এসব মোটরসাইকেলের ইঞ্জিন-চেসিস নম্বর দ্রুত মুছে ফেলা হতো। সেখানে বসানো হতো নতুন নম্বর। এরপর অল্প সময়েই চোরাই মোটরসাইকেল পাঠিয়ে দেওয়া হতো বিভিন্ন জেলায়।

গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (শনিবার) তাদের আদালতে পাঠানো হচ্ছে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...