বুধবার, ২৯ জুলাই ২০২৬

আনোয়ারায় গ্যাস সিলিন্ডারের আগুনে ছয় বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের আগুনে ৬ বসতঘর ভস্মিভূত হয়েছে। তবে এখন ও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার চাতরী ইউনিয়নে কৈনপুরা গ্রামের ২নং ওয়ার্ড নাথ পাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় দিকে মৃত রামকানাই এর ছেলে ভগীরত নাথের ঘর থেকে হঠাৎ বিকট শব্দ করে আগুন ধরে যাই। মুহুর্তের দুই দফা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সাথে সাথে স্থানীয়রা আগুন নিভাতে সাহায্যে এগিয়ে আসে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভগীরতের ভাগিনা তপন নাথ জানায় , পুরাতন গ্যাস সিলিন্ডার পরিবারের সদস্যদের অজান্তেই লিকেজ হয়ে যাই, পরে রান্না জন্য চুলাই আগুন ধরাতে গেলেই গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে ভগীরত নাথ, সুমন নাথ, রুপন নাথ, স্বপন নাথ, রতন নাথ, জগদীশ নাথের বসত ঘর, নগদ ৩ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার সহ ছয় পরিবারের ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার কামরুল হাসান বলেন, সন্ধা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো পর্যন্ত নির্ধারণ করা যায়নি তবে ১০লক্ষ টাকার মতো মালামাল উদ্ধার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...