চট্টগ্রামের হাটহাজারীতে দেশীয় অস্ত্রসহ মোঃ রাশেদুল আলম (২৬) নামে এক এজাহারভুক্ত পলাতক আসামীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার দিবাগত রাতে দক্ষিণ পাহাড়তলীর আমতলী পাড়ার স্বন্দ্বীপ কলোনী থেকে তাকে আটক করা হয়। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সিন্দুরখাঁন সাইটুলা গ্রামের মৃত মো.ইউসুফের পুত্র।
তদন্তকারী এসআই(নিঃ) মোঃ হারুনুর রশিদ
সূত্রে জানা যায়, মোঃ রাশেদুল আলম পেনাল কোডের এজাহারভুক্ত পলাতক আসামী।
গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকার আমতলী পাড়ার স্বন্দ্বীপ কলোনীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে ধৃত আসামী ও তাহার সঙ্গীয় সহযোগী নাছিরের নিকট একটি আগ্নেয়াস্ত্র আছে। উক্ত আগ্নেয়াস্ত্রটি তাহারা বিভিন্ন সময় গরু চুরিসহ ছিনতাই কাজে ব্যবহার করে।
ধৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে বসত ঘরের উঠানের দক্ষিণ পার্শ্বের কাঠের লাকড়ির স্তুপের ভিতর থেকে একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করা।
এ ব্যাপারে থানায় মামলা রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান।
