ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি একটি ফ্লাইটের ভেতর থেকে প্রায় ১০ কেজি ওজনের ৯০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণ জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা।
এদিন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. মাসুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, কাস্টমস গোয়েন্দা প্রায় সাত কোটি টাকা মূল্যের ৯০টি সোনার বার উদ্ধার করে। যার ওজন সাড়ে ১০ কেজি।
এ বিষয়ে বিকেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
