শুক্রবার, ১ মে ২০২৬

উখিয়ায় অস্ত্রসহ ৪ রোহিঙ্গা ডাকাত আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে ১৪ এপিবিএনের সদস্যরা।

বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১/ইস্ট, ব্লক-এফ/৬ এর কোডেক স্কুলের সামনে ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,১ নং ইস্ট ক্যাম্পের ৪/এফ ব্লকের মৃত নুর ইসলামের ছেলে সায়েদুল আমিন (২২),৫/এফ ব্লকের মোঃ কালুর ছেলে শফিক আলম (২৮),৩ /এফ ব্লকের মৃত নুরুল হকের ছেলে খাইরুল আমিন (২৫), ও ক্যাম্প-১/ইস্ট, ব্লক-এফ/৩,এর আব্দুল হাকিমের ছেলে ইব্রাহিম খলিল(৩১)।

তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ০১(এক) টি রামদা, কাঠের বাটসহ লম্বা ২ ফুট ৪ ইঞ্চি এবং মাথা বাকানো অবস্থায় ১ (এক) টি লোহার রড যাহা লম্বা ২ ফুট ১ ইঞ্চি , ১ (এক) টি দা যাহা কাঠের বাটসহ লম্বা ২ ফুট, ১ (এক) টি ছোট দা, যাহা কাঠের বাটসহ লম্বা ২ ফুট, এবং তার সাথে থাকা ১ (এক)টি ছোড়া যাহা কাঠের বাটসহ লম্বা ১ ফুট ৪ ইঞ্চি, ছোট দা, যাহা কাঠের বাটসহ লম্বা ১ ফুট ৬ ইঞ্চি।

১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, কুতুপালং লম্বাশিয়া পুলিশ ক্যাম্প এলাকায় ক্যাম্পের ক্যাম্প অপারেশন অফিসাররের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করাকালীন চারমাথায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড, কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১/ইস্ট, ব্লক-এফ/৬ এর কোডেক স্কুলের সামনে ফাঁকা জায়গায় দেশীয় অস্ত্রসস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে একদল রোহিঙ্গা ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিক্তিতে সত্যতা যাচাইয়ের লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকের সাথে আলোচনা করে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গারা পালানোর চেষ্টাকালে ৪ জন রোহিঙ্গাকে দেশীয় অস্ত্রসহ হাতে নাতে আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এজাহারসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে...