সোমবার, ২৫ মে ২০২৬

পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত

পারমাণবিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইমের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। উড়িষ্যার উপকূলে সফলভাবে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও টি।

এই ক্ষেপণাস্ত্র রাস্তাঘাট বা রেলের ট্র্যাক, যে কোনো জায়গা থেকেই উৎক্ষেপণ করলে অত্যন্ত নিখুঁতভাবে প্রতিপক্ষের ওপর আঘাত হানতে পারে।

এটি অন্যান্য মিসাইলগুলোর চেয়ে অনেক উন্নতমানের। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সোমবার ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) জানিয়েছে, স্থানীয় সময় ১০টা ৫৫ মিনিট নাগাদ উড়িষ্যার উপকূলে বালেশ্বরের কাছে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ছোঁড়া হয়েছিল ক্ষেপণাস্ত্রটি। নির্ভুল লক্ষ্যে নিঁখুতভাবে আঘাত হেনেছে ‘অগ্নি-পি’।

বিভিন্ন ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারী জ্বালানি নির্ভর অগ্নি-পি ক্ষেপণাস্ত্রে রয়েছে দু’স্তরীয় ব্যবস্থা। এ ধরনের মডেলে সিলিন্ডারের মতো দেখতে একটি পাত্রে রাখা থাকে ওই ক্ষেপণাস্ত্রটি। প্রয়োজন মতো এক জায়গা থেকে অন্য জায়গায় ক্ষেপণাস্ত্রটিকে যাতে দ্রুত নিয়ে গিয়ে উৎক্ষেপণ করা যায়, সেই কারণেই এই ক্যানিস্টার-মডেলে তৈরি করা হয়েছে অগ্নি-পি।

১-২ হাজার কিলোমিটার পর্যন্ত দূরে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম তুলনামূলক ছোট এবং হাল্কা পাল্লার এই ক্ষেপণাস্ত্র। মূলত যৌগিক পদার্থের (ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্যযুক্ত দু’টি ভিন্ন পদার্থের মিশ্রণে যে পদার্থ তৈরি হয়) দিয়ে এই মিসাইল তৈরি হওয়ায় তার ওজন অগ্নি সিরিজের বাকি অস্ত্রের চেয়ে অনেকটাই কম।

৪ হাজার কিলোমিটার রেঞ্জের অগ্নি-৪ এবং ৫ হাজার কিলোমিটার রেঞ্জের অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে অগ্নি-পিতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের ভেতরে দেশ, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেব না: এসপি মাসুদ আলম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর নির্মাণাধীন ক্যাম্পে...

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল...

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

আরও পড়ুন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। হজের অংশ হিসেবে মুসল্লিরা মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা ও মক্কায় ৮...

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি বছরও বাংলাসহ ৫০টি ভাষায় পবিত্র হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। এ নিয়ে টানা সপ্তম...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি। এই...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- মহিউদ্দিন...