বুধবার, ২৯ জুলাই ২০২৬

মিরসরাইয়ের সমাজসেবক নওশা মিয়া আর নেই

মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ের আলোকিত ব্যক্তিত্ব, সমাজসেবক আলহাজ্ব আজহারুল হক চৌধুরী নওশা মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, সমাজসেবক আলহাজ্ব আজহারুল হক চৌধুরী নওশা মিয়া মিরসরাই পৌরসভার প্রথম পৌর প্রশাসক ও মিরসরাই সদর (৯ নং) ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

এছাড়া তিনি নিজ এলাকায় বাবার নামের উপর প্রতিষ্ঠা করেন মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়। মিরসরাই উপজেলা ব্যাপী শিক্ষার আলো ছড়াচ্ছে এই প্রতিষ্ঠানটি। এখানে গরিব মেধাবী শিক্ষার্থীরা উন্নত পরিবেশে লেখাপড়া করে প্রতি বছর এসএসসি ও জেএসসি পরিক্ষায় উপজেলা পর্যায়ে ভালো ফলাফলের পাশাপাশি দেশের নামিদামী শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মেধার সাক্ষর রাখছে।

এছাড়া মিরসরাইয়ের নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্য, সাবেক সভাপতি ও মিঠানালা ইউনিয়নের শাহ্ সূফি নুর মোহাম্মদ নিজামপুরি (রহঃ) মসজিদের সভাপতি সহ মিরসরাইয়ের বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠিত শিল্পপতি ছিলেন। সমাজসেবক এই আলোকিত মানুষের মৃত্যুতে তাঁর নিজ এলাকা সহ মিরসরাই উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মরহুমের প্রতিষ্ঠিত মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে আলোকিত ব্যক্তিত্ব, সমাজসেবক আলহাজ¦ আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন, মিরসরাইয়ের সাংসদ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, আইটি বিশেজ্ঞ মাহবুব রহমান রুহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়াঁ, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম দিদার, সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মাদ নিজাম উদ্দিন, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ সেলিম উদ্দিন, মিঠাছরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল্লাহ দিদার, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, বর্তমান সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ ও বিদ্যালয়ের সকল শিক্ষক, সামাজিক সংগঠন শান্তিনীড়ের সভাপতি আশরাফ উদ্দিন সোহেল, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা হাসান সাইফ উদ্দিন, মাসিক মিরসরাই, চলমান মিরসরাই সহ বিভিন্ন রাজনৈতি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...