বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

টেকনাফে অস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার, রোহিঙ্গা ডাকাত আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফের গহীন অরণ্যে ৬ টি অস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ খায়রুল আমিন (৩৮) ডাকাত গ্রুপের প্রধানকে গ্রেফতার করেছে র‍্যাব -১৫ সদস্যরা।

রবিবার ২০ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৩ টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকার গহীন পাহাড়ের ভিতরে অভিযান পরিচালনা করে ।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -১৫ কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক ( ল ‘ এন্ড মিডিয়া ) ও সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, টেকনাফের কেরুনতলী এলাকায় খায়রুল আমিন ডাকাত গ্রুপ এক আতঙ্কের নাম । দীর্ঘদিন যাবৎ তারা খুন , গুম , অপহরণ , চাঁদাবাজি , ডাকাতি ও ইয়াবা ব্যবসা করে আসছে । রাত হওয়ার সাথে সাথেই উক্ত এলাকার আতঙ্ক সৃষ্টি করে এই ডাকাত গ্রুপ । উক্ত তথ্যের ভিত্তিতে তাকে ধরতে গত ২-৩ মাস ধরে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ।

এরই ধারাবাহিকতায় ১৯ ফেব্রুয়ারি শনিবার রাতে র‍্যাব -১৫ জানতে পারে যে , ডাকাত গ্রুপের প্রধান খায়রুল আমিন কক্সবাজারের টেকনাফ উপজেলার কাস্টমঘাট এলাকায় অবস্থান করছে । উক্ত সংবাদটি র‍্যাব -১৫ অবগত হওয়া মাত্রই আভিযানিক দল উক্ত এলাকায় বিভিন্ন কৌশল অবলম্বন করে ওৎ পেতে থাকে । একপর্যায়ে আনুমানিক রাত সোয়া ১১ টার দিকে আভিযানিক দল উক্ত স্থান থেকে খায়রুল আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয় । এ সময় তার দেহ তল্লাশী করে ১ টি দেশীয় পিস্তল ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয় । সে উখিয়ার কুতুপালং রেজিস্টার ক্যাম্প -১ এর এফ -ব্লকের মৃত মোস্তাফিজের ছেলে।

তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে আরো জানায় , একদল ডাকাত টেকনাফ থানাধীন কেরুনতলীর গভীর অরণ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান করছে । উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব -১৫ এর আভিযানিক দল ধৃত আসামীকে সাথে নিয়ে ২০ ফেব্রুয়ারি রবিবার ভোররাত আনুমানিক সাড়ে ৩ টার সময় টেকনাফের কেরুনতলী এলাকার গহীন পাহাড়ের ভিতরে অভিযান পরিচালনা করে ।

ধৃত আসামীর দেয়া তথ্য ও দেখানো মতে বর্ণিত জায়গায় পৌঁছালে কতিপয় ডাকাত একটি বস্তা ফেলে অন্ধকারের মধ্যে পাহাড়ের ভিতরে পালিয়ে যায় । উক্ত বস্তার ভিতর হতে ৩ টি একনলা বন্দুক , ২ টি থ্রি – কোয়ার্টারগান ও ৬ রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায় ।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসমূহ নাশকতা এবং ডাকাতি করার উদ্দেশ্যে উক্ত স্থানে মজুদ করছিল মর্মে ধৃত আসামী স্বীকার করে । এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চকরিয়ায় বাস ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির এমআর নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং স্টেশনের এলাকায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মিজান নামে ওষুধ কোম্পানির এমআর নিহত হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল ) সকাল...

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল...

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে মোহাম্মদ সাকিব(২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি...