শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

চট্টগ্রা‌মের ৩ জনসহ একু‌শে পদক পেলেন ২৪ গুণিজন

চট্টগ্রাম নিউজ ডটকম

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চলতি বছর চট্টগ্রা‌মের ৩ জনসহ ২৪ জন বিশিষ্ট নাগরিক একুশে পদক পেয়েছেন।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ পদক তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ সময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা বলেন, আমি দুঃখিত যে, আমি সশরীরে উপস্থিত থেকে পদক দিতে পারছি না।

এদিকে এ বছর ভাষা আন্দোলনে দুজন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে চারজন, শিল্পকলায় সাতজন, ভাষা ও সাহিত্যে দুজন, সমাজসেবায় দুজন, গবেষণায় চারজন (দলগতভাবে তিনজন) একুশে পদক পেয়েছেন।

এ ছাড়া সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষায় একজন করে পদক পেয়েছেন।

ভাষা আন্দোলনের ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পদক পেয়েছেন মোস্তফা এম এ মতিন (মরণোত্তর) ও মির্জা তোফাজ্জল হোসেন মুকুল (মরণোত্তর)। এম এ মতিনের পক্ষে তার কন্যা সংসদ সদস্য মনিরা সুলতানা ও তোফাজ্জল হোসেন মুকুলের কন্যা মির্জা নাহিদা হোসেন বন্যা পদক গ্রহণ করেন।

শিল্পকলায় পদক পেয়েছেন জিনাত বরকতউল্লাহ (নৃত্য), নজরুল ইসলাম বাবু (মরণোত্তর) (সংগীত), ইকবাল আহমেদ (সংগীত), মাহমুদুর রহমান বেণু (সংগীত), খালেদ মাহমুদ খান (খালেদ খান) (মরণোত্তর) (অভিনয়), আফজাল হোসেন (অভিনয়), মাসুম আজিজ (অভিনয়)। খালেদ মাহমুদ খানের পক্ষে তার কন্যা ফারহিন নুসরাত খান জয়িতা পদক নেন।

মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ এ বি এম রহমান, আমজাদ আলী খন্দকার পদক পেয়েছেন। সৈয়দ মোয়াজ্জেম আলীর ছেলে সৈয়দ নাজিব মুজতবা পদক গ্রহণ করেন।

এছাড়া সাংবাদিকতায় এম এ মালেক, বিজ্ঞান ও প্রযুক্তিতে মো. আনোয়ার হোসেন, শিক্ষায় অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশের হাতে একুশে পদক তুলে দেওয়া হয়েছে।

সমাজসেবায় একুশে পদক জিতেছেন এস এম আব্রাহাম লিংকন ও সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের। কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাশ পুরকায়স্থ ভাষা ও সাহিত্য ক্ষেত্রে পদক পেয়েছেন।

এছাড়া গবেষণায় ড. মো. আবদুস সাত্তার মন্ডল এবং উচ্চ ফলনশীল জাতের ধান উদ্ভাবনের জন্য দলগতভাবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ড. মো. এনামুল হক (দলনেতা), ড. সহানাজ সুলতানা ও ড. জান্নাতুল ফেরদৌস একুশে পদক পেয়েছেন।

উল্লেখ্য, নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ ৪ লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু...

আরও পড়ুন

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৪ এপ্রিল) ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অভিযোগ...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামমুখী লেলে এ দুর্ঘটনা...

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২১জন গুরুতর আহত

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি...

বায়েজিদে বসতঘরে মিলল চোলাইমদ, যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাইমদসহ মোঃ এস্কান্দার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টার...