বুধবার, ২২ এপ্রিল ২০২৬

উখিয়ায় নববধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী বানু বাপের খিল নামক এলাকায় সাবেকুন নাহার নামে এক নববধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় রুমে সাবেকুন নাহারের লাশ দেখতে পায়। কি কারনে নববধূ আত্মহত্যা করেছে এখনো জানা না গেলেও স্থানীয়রা বলছেন বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন সাবেকুন নাহারকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। এ ব্যাপারে এলাকায় বিচার সালিশও হয়েছিল। তাই আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক মনে করছেন স্থানীয়রা।

সূত্রে জানা যায়, পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার বানু বাপের খিল গ্রামের জাফর আলমের ছেলে নুর হোসাইনের সাথে বালুখালী কাস্টম এলাকার আবদুল হামিদের মেয়ে সাবেকুন নাহার(২২)এর সাথে প্রেমের সম্পর্ক ছিল।পরে পারিবারিক ভাবে দেড় মাসে আগে দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করে।দেড় মাস পার না হতেই সাবেকুন নাহার রহস্যজনক ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে।

স্থানীয় নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন জানান,চাচা শশুর শামশুল আলমের স্ত্রী রেহেনা আক্তারের সাথে পারিবারিক কলহের জের ধরে তুমুল ঝগড়ার পরেই নুর হোসাইনের স্ত্রী সাবেকুন নাহার আত্নহত্যা করেছে।

নিহতের বড় ভাই সাইফুল ইসলাম জানান,আমার বোন সাবেকুন নাহার আত্নহত্যা করার মতো এমন কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পালংখালী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফজল কাদের ভুট্টু বলেন,পারিবারিক কলহের জের ধরে আত্নহত্যার ঘটনাটি ঘটেছে বলে তিনি জানান।

এব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ সনজুর মোরশেদ বলেন, বালুখালী থেকে এক নববধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের...

চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর ৩টি পদক জয়

গত ১৬-১৮ এপ্রিল ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩০...

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে বলে...

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ...

আরও পড়ুন

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে মোহাম্মদ সাকিব(২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যেও ইউনিয়ন পরিষদের...