মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সোনালী পেপারের মুনাফায় বড় চমক

নিজস্ব প্রতিবেদক :

তালিকাভুক্ত সোনালী পেপার মুনাফায় বড় চমক দেখিয়েছে। আগের বছরের তুলনায় প্রতিষ্ঠানটির এ বছর মুনাফা বেড়েছে ৪১১ শতাংশ।

মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানা যায়।

ডিএসই জানিয়েছে, চলতি বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ টাকা ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১ টাকা ২০ পয়সা। গত বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪ টাকা ৯৩ পয়সা বা ৪১১ শতাংশ।

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বৃদ্ধির পাশাপাশি অর্ধবার্ষিক (২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বর) হিসাবেও কোম্পানিটির মুনাফায় বড় উন্নতি হয়েছে। চলমান হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১১ টাকা ৬৭ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল এক টাকা ৭২ পয়সা।

মুনাফায় উন্নতির পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় বেড়েছে। ২০২১ সালের ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৪৬ টাকা ৯৫ পয়সা, যা ছয় মাস আগে বা জুন শেষে ছিল ২৩৬ টাকা ৯৪ পয়সা।

চট্টগ্রাম নিউজ / এম এম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয়...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

আরও পড়ুন

আইসিবির মুনাফা কমলেও, ২% নগদ লভ্যাংশ দিয়ে শেয়ারহোল্ডারদের চমক

অর্থবছরের শেষ দিকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য...

রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

দেশে রিজার্ভ বাড়ছে, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশীয় শিল্পের বিকাশে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।...

মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার কিনতে ৩ মাস সময় পেলো মেহমুদ ইক্যুইট

দেশের পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চার পরিচালকের শেয়ার স্থানান্তরের জন্য তিন মাস সময় পেয়েছে মেহমুদ ইক্যুইটিজ লিমিটেড। কয়েকটি সমস্যার কারণে...

অর্থবছরের তিনমাসে বাণিজ্য ঘাটতি ৭৫৪ কোটি ডলার

আমদানির চেয়ে রপ্তানি আয় কম হওয়ায় অর্থবছরের শুরু থেকে টানা তিন মাস বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা দেয়। চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম তিন (জুলাই-আগস্ট-সেপ্টেম্বর)...