সোমবার, ২৭ জুলাই ২০২৬

মুজিব শতবর্ষ উপলক্ষে চমেক হাসপাতালে দেবাশীষ পাল দেবুর হুইল চেয়ার হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে আজ ১৩ ফেব্রুয়ারী সকাল ১১ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সম্মেলন কক্ষে, রোগীদের সেবা গতিশীল করার লক্ষ্যে হুইল চেয়ার হস্তান্তর করা হয়।

উক্ত হুইল চেয়ার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, সহকারী পরিচালক রাজীব পালিত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে সারাদেশে মানবিক যুবলীগের কার্য্যক্রম ছড়িয়ে দেয়ার অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে হুইল চেয়ার বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। সাধারণত কোন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এ ধরণের উদ্যোগ নজিরবিহীন। এজন্য ধন্যবাদা পাওয়ার যোগ্য।

তিনি আরো বলেন, চমেক এর রোগী কল্যাণে দুর্নীতি বন্ধের যাবতীয় পদক্ষেপ নেয়া হবে এবং রোগীর কল্যাণে ভবিষ্যতেও দেশের প্রথম যুব সংগঠন হিসেবে যুবলীগ ভূমিকা রেখে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এতে আরও উপস্থিত ছিলেন মোঃইসমাঈল, ইমতিয়াজ আহমেদ বাবলা, ইকবাল হোসেন, ফরহাদ আবদুল্লাহ, সাজ্জাদ আলী জুয়েল, শামীম আজাদ রুবেল, সাজিবুল ইসলাম সজীব, আবুনাসের জুয়েল, মাহামুদুর রহমান, আসিফ হোসেন মিলাদ, সাইফুর রহমান রানা, শামীম উদ্দিন, নাজমুল হক নোমান, সৈয়দ সুলতান ফাহিম, পলাশ চক্রবত্তী, আবদুল হামিদ, হাসান মুরাদ চৌধুরী সাকিবুজ্জামান, সুজন দাশ, মোঃ রাব্বী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...