শুক্রবার, ১ মে ২০২৬

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ৩

চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তারা হলেন মো. জামাল উদ্দিন (৫০) ও তার দুই সহযোগী।

বুধবার সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মোহাম্মদ খালী গ্রাম থেকে জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতঘর থেকে দুটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি ও ২০ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, সোমবার সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুস্কৃতকারীরা ব্যাপক নাশকতা চালায়।

এ ঘটনার পর থেকে নাশকতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে র‌্যাব। এরই একপর্যায়ে অভিযান চালিয়ে জামালকে অস্ত্রসহ আটক করা হয়। এছাড়া একই অভিযানে নির্বাচনে সহিংসতায় মো. জামালকে সহায়তা করার জন্য ইয়াছমিন আক্তার (৩২) ও মো. লোকমানকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সাতকানিয়া ইউপি নির্বাচনের সহিংসতার সঙ্গে জড়িত ছিলেন। জামাল উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় ১৪টির বেশি মামলা রয়েছে। নির্বাচনী সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...